চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবার বিকেল’ হোলি আর্টিজান ঘটনার পুনর্নির্মাণ নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A
শনিবার বিকেল

‘ডুব’ ছবির পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গতবছর ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন শোনা যাচ্ছিল যে ছবিটি হোলি আর্টিজান এর জিম্মি ঘটনা নিয়ে তৈরি করা হবে। তবে এই ব্যাপারে নিশ্চিতভাবে ছবির টিম কিছু জানাননি তখন।

‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবির শুটিং এর মধ্যেই শেষ করে ফেলা হয়েছে। শুটিং শেষ করার পরে ২১ ফেব্রুয়ারি নির্মাতা ফারুকী ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন এবং কাহিনীর বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ভক্তদেরকে।

ফারুকী বলেন,’যদিও আমরা কখনোই চাইনি ছবির ব্যাপারে আগাম কোনো তথ্য জানাতে। কারণ ছবিতে যা আছে সেটা ছবি দেখতে গেলেই দর্শকরা জানতে পারবেন। যেহেতু এসব নিয়ে নানা জনের নানা রকম স্পেকুলেশন আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায়, সে কারণে আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে চেয়েছি।’শনিবার বিকেল

তিনি আরও বলেন, “‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট ফিল্ম এবং এটি একটি জিম্মি ঘটনা নিয়ে তৈরি। কিন্তু, এখানে কোনো বাস্তব ঘটনার হুবহু পুনর্নির্মাণ হয়নি।”

বার্লিন ফেস্টিভালে ছবির জার্মান প্রযোজক আনা কাচকো’র সাথে কথা বলে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটি একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। সাথে প্রকাশ করেছে ছবির ফার্স্ট লুক। এজন্য তিনি ভ্যারাইটিকে ধন্যবাদ জানান।

ভ্যারাইটির তথ্য অনুযায়ী ছবিটি হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুনর্নির্মাণ নয়। চরিত্ররাও এখানে আলাদা। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ ছবিটি জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজনা করছে। ছবিটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চ্যাটার্জী ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি।

Previous Post

গোলরক্ষকের দৃঢ়তায় ম্যানইউর ড্র

Next Post

অনুবাদে ‘ভাষা’রা কি ‘ভাষা’দের খেয়ে ফেলে?

Next Post

অনুবাদে ‘ভাষা’রা কি ‘ভাষা’দের খেয়ে ফেলে?

মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় শঙ্কিত ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT