চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউজে ২০০ বছরের পুরনো ‘ম্যাগনোলিয়া’ গাছ কেটে ফেলা হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের ২০০ বছরের পুরনো গাছ ম্যাগনোলিয়া কাটা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন এই গাছটি খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি রাখা নিরাপদও নয়। তাই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অনুরোধে গাছটির বড় একটি অংশই কেটে ফেলা হবে।

জীবদ্দশায় ম্যাগনোলিয়া গাছটি ৩৩ জন প্রেসিডেন্টের শাসনামল দেখেছে, সেই সঙ্গে দেখেছে আমেরিকান গৃহযুদ্ধ আর দুইটি বিশ্বযুদ্ধ।

জ্যাকসন ম্যাগনোলিয়া নামের এই গাছটি লাগিয়েছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার সদ্য প্রয়াত স্ত্রী র‍্যাচেল জ্যাকসনের স্মরণে। টেনিসির খামার থেকে র‍্যাচেল জ্যাকসনের প্রিয় ম্যাগনোলিয়া গাছের একটি অংশ এনে হোয়াইট হাউজে লাগানো হয়েছিল।

হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক ঘটনার পেছনের দৃশ্যে যেমন এই গাছটিকে দেখা যায়, তেমনি একসময় বিশ ডলারের নোটেও গাছটির ছবি ছিল।

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলছেন, মেলানিয়া ট্রাম্প অনুরোধ করেছেন যেন গাছটির বীজ রক্ষা করা হয়। ফলে খালি জায়গায় নতুন একটি গাছ লাগানো সম্ভব হবে।

তিনি বলছেন, মেলানিয়া ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার মতে এই গাছটি দর্শনার্থী আর সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টার ওঠানামার সময় প্রায়ই এই গাছটির সামনে দাড়িয়ে থাকেন।

১৯৭০ সালে গাছটির একটি বড় অংশ প্রথমবার ভেঙ্গে পড়ে। তখন সেটি সিমেন্ট দিয়ে ঘিরে দেয়া হয়। এর বছর দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেধে দেয়া হয়।

প্রথমে দেখে স্বাভাবিক মনে হলেও, কিছুদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে খবর প্রকাশিত হয় যে, গাছটি পুরোপুরি কৃত্রিম সহায়তায় টিকে আছে।

Tags: মেলানিয়া ট্রাম্প
Previous Post

ঢাকার প্রাচীনতম মসজিদ: সংস্কারে হারিয়েছে অাদি ঐতিহ্য

Next Post

সাউথ কোরিয়ার একজন হাবিল ভাই

Next Post

সাউথ কোরিয়ার একজন হাবিল ভাই

আটক

ক্যান্সারের নকল ওষুধসহ দুইজন সিআইডির হাতে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT