চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে জার্সি ফেলে মাঠে আসা খেলোয়াড়ও আছে বাংলাদেশে

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
11:32 অপরাহ্ন 11, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের হকির খেলোয়াড়রা মাঠে জার্সি ফেলে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেরদিন আক্রমণাত্মক খেলা দিয়েই ম্যাচ নিজেদের দখলে নেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশ কোচ মাহবুব হারুন। আর ম্যাচে নেমে একের পর এক শিশুতোষ সুযোগ নষ্ট করে কোচকে ভুল প্রমাণিত করলেন জিমিরা। যার খেসারত দিতে হয়েছে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হেরে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই হতাশা লুকোতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি টিম হোটেলে জার্সি ফেলে আসা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়েও সমান হতাশা ব্যক্ত করলেন টিম ম্যানেজার।

দারুণ কিছু করে দেখানোর ইঙ্গিত ছিল ম্যাচের শুরুতে। রক্ষণ সামলে গোল পাওয়ার মত আক্রমণও শানিয়েছিলেন জিমিরা। কিন্তু ১৮ মিনিটে পিছিয়ে পড়ার পরেই খেই হারানোর শুরু বাংলাদেশের। স্নায়ুর লাগাম গেল ছুটে। সঙ্গে ম্যাচে ফেরার তাগিদটাও। ছন্নছাড়া পাসে নিজেরা তো বল ধরে রাখতে পারেননি, রক্ষণে মার্কিংয়েও ছিল মহাগলদ।

হারার পেছনে তাই নিজেদের দোষটাই বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। একই ভুল করতে থাকলে শুক্রবার ভারতের বিপক্ষেও বড় হার দেখতে হতে পারে বলে হুঁশিয়ারি তার, ‘আসলে আমরাই ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দিয়ে এসেছি। বেশ বড় কিছু ভুল ছিল। একটা গোল হলে ম্যাচের চিত্র ভিন্ন কিছু হতে পারত। সবাইকে বলেছিলাম দুই-তিনজনের পায়ের ফাঁক দিয়ে যেন বল না দেয়। তাই হয়েছে। বল নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা ম্যাচের ভুলগুলো নিয়ে ভিডিও বিশ্লেষণ করব। ভুল শোধরাতে না পারলে ভারতের বিপক্ষে এর চেয়েও খারাপ কিছু হতে পারে।’

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ঘানার এক খেলোয়াড়কে পায়ে হকি দিয়ে আঘাত করে চলতি এশিয়া কাপে নিষিদ্ধ হয়েছেন সারোয়ার হোসেন। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের অভাব পদে পদে টের পেয়েছেন বলে জানালেন জিমি, ‘মিডফিল্ডে সারোয়ারের অভাব বোধ করেছি খুব। তাকে পেলে মাঝমাঠে খেলা আমাদের জন্য অনেকটা সহজ হত। এখন আমাদের সামনেই তাকাতে হবে।’

সারোয়ারের মত আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বুধবার লম্বা সময় মাঠে পায়নি বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞার জন্য নয়, জার্সি টিম হোটেলে ফেলে আসার মত শিশুতোষ ভুল করেছেন সেই খেলোয়াড়। তিনি রোমান সরকার। এমন ভুলের পর তাকে নিয়ে বেশ হতাশাই ঝরল টিম ম্যানেজার রফিকুল ইসলাম কামালের কণ্ঠে, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন খেলোয়াড় যখন জার্সি ফেলে আসার মত ভুল করতে পারে তখন তাকে নিয়ে আর কী করা যেতে পারে? শুধু এতটুকুই আশা করতে পারি, পরবর্তীতে সে এমন ভুল আর করবে না।’

Tags: এশিয়া কাপ হকি-২০১৭
Previous Post

সিনেট গঠন নিয়ে হাইকোর্টের রায়ের পর ঢাবি কী করবে

Next Post

ফেসবুকে লগইন করা যাচ্ছে, তবে…

Next Post
ফেসবুক

ফেসবুকে লগইন করা যাচ্ছে, তবে...

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানপ্লাস স্মার্টফোনের বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT