চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল তার নতুন ছবি ‘দিন দ্য ডে’র শুটিং করছেন ঢাকায়। ইরানের সঙ্গে যৌথভাবে প্রযোজিত এ ছবির গল্প আফগানিস্থানের বিভিন্ন ড্রাগস বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া, এর ভয়াবহতা ও কীভাবে নির্মূল করা যায় তা নিয়ে। এ ছবিতে তিনি ‘সোয়াত’ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।








