চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরেই চলেছে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 08, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে হেরে বসেছে আফগানিস্তান। গত কিছুদিন দারুণ খেলে চলা দলটি এখন পথ হারিয়ে ফিকে করে ফেলেছে বিশ্বকাপ যাত্রার স্বপ্নই। বৃহস্পতিবার হংকংয়ের কাছে বৃষ্টি আইনে ৩০ রানে হেরে খাদের কিনারায় এখন আফগানরা।

বুলাওয়েতে প্রথমে ব্যাট করে আফগানদের বোলিং দাপটের সামনে দারুণ লড়েছে হংকং। আনুশমান রাঠ করেছেন সর্বোচ্চ ৬৫ রান। নিজাকাত ২৮, বাবর ৩১, ম্যাকেচিনে ২৪ ও আফজালের ২২ রানে আড়াইশর কাছে যায় দলটির সংগ্রহ। ৮ উইকেটে ২৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় হংকং।

সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।

জবাব দিতে নেমে ইশান খানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। পাকিস্তানি বংশোদ্ভূত অফব্রেক এই বোলার নিয়েছেন ৪ উইকেট।

৫৯ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। কিন্তু ৩৮ রানের মাথায় নাজিবুল্লাহ রানআউট হয়ে ফিরলে ম্যাচ হেলে যায় হংকংয়ের দিকে। কিছুক্ষণ পর ৩২ রানে নবী সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় আফগানদের জেতার স্বপ্ন।

বৃষ্টি বাধায় একপর্যায় খেলা বন্ধ থাকলেও খেলা শুরু হলে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৬ ওভারে ২২৫ রান। সেখানে দলটি তুলতে পেরেছে ৯ উইকেটে ১৯৫ রান।

১০ মার্চ নেপালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আফগানরা।

Tags: ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বআফগানিস্তান ক্রিকেট
Previous Post

যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে সকল ব্যাংক

Next Post

লৈঙ্গিক বিভেদের বাস্তবতা কি অস্বীকার করা যায়?

Next Post

লৈঙ্গিক বিভেদের বাস্তবতা কি অস্বীকার করা যায়?

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

‘সতেরো’ ঘিরে বাংলাদেশের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT