চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেড-পেইনের রাজত্বের পর মাথাব্যথা বাড়ছে কিউইদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 27, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সম্ভাবনা জাগিয়েছিলেন তিনজন। কিন্তু সেঞ্চুরি পর্যন্ত যেতে পেরেছেন কেবল একজন। ট্রাভিস হেডের শতক ও টিম পেইনের প্রায় শতকের পর ঝটপট দুই উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের মাথাব্যথা বাড়িয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিনে ৪৬৭ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছে অজিরা। ট্রাভিস হেড ১১৪ রান করেন। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে দিনশেষ করেছে কিউইরা।

শুক্রবার ৪ উইকেটে ২৫৭ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৭৭ রানে অপরাজিত স্টিভেন স্মিথ ও ২৫ রানে দিন শুরু করেন হেড। আগেরদিন ৬৩ রানে ফিরেছিলেন মার্নাস লাবুশেন। স্মিথ এদিন তিনঅঙ্কের সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন ৮৫ রানে।

টিম পেইনকে নিয়ে এরপর অতিথি বোলারদের পেইন বাড়িয়েছেন হেড। দুজনে জুটিতে যোগ করেন ১৫০ রান। ৭৯ করে পেইন ফিরলে ভাঙে রাজত্ব।

হেড সুযোগটা হাতছাড়া করেননি। থামেন সাদা পোশাকে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে। ওয়াগনারের বলে যখন স্যান্টনারের তালুবন্দী হন, নামের পাশে ঝলমলে ১১৪, ১২ চারে ২৩৪ বলের টেস্টগতির ইনিংস।

স্বাগতিকদের ইনিংস পরে আর লম্বা হয়নি। ওয়াগনার ৪টি, সাউদি ৩টি ও ডি গ্র্যান্ডহোম ২টি করে উইকেট নিয়েছে।

শেষবেলায় ব্যাটিংয়ে নেমে টম ব্ল্যান্ডেল (১৫) ও অধিনায়ক কেন উইলিয়ামসনের (৯) উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার টম ল্যাথাম ৯ ও রস টেলর ২ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

মধ্যরাতে পরিবারের সঙ্গে কেক কাটলেন সালমান

Next Post

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

Next Post

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

ভারতীয় টেলি অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT