চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
7:06 পূর্বাহ্ন 03, অক্টোবর 2015
in রাজনীতি
A A

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুধারে উপচে পড়া উচ্ছ্বসিত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী যখন তাঁর সরকারি বাসভবন গণভবনে এসে পৌঁছান তখন তাঁকে বরণ করা হয় এক অন্যরকম আবহে।

লেখক, চিত্রশিল্পী, সংগীত শিল্পী, ক্রিকেটার, এভারেস্ট বিজয়ী, চিত্র পরিচালকসহ অগনিত দলীয় নেতা-কর্মী এবং দেশের বিশিষ্টজনেরা গানে গানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পর ফুল নিয়ে এগিয়ে যান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রীর সঙ্গে সৈয়দ হকের কুশল বিনিময়ের সময় যোগ দেন চিত্রশিল্পী হাশেম খান।

এ সময় দেশের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রধানমন্ত্রীকে আলিঙ্গণ করে গেয়ে উঠেন আনন্দলোকে মঙ্গলালোকে গানটি থেকে ‘মহিমা তব উদ্ভাসিত……’ কলিটি। এ সুর ছড়িয়ে পড়ে কন্ঠে কন্ঠে। বন্যার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে উঠেন উপস্থিত সুধীজন। গান আর মূহুর্মূহু আনন্দধ্বনিতে মুখরিত হয় গোটা গণভবন। এমনই এক মায়াবী ভালোবাসায় আবদ্ধ প্রধানমন্ত্রী স্তব্ধ হয়ে থাকেন বেশ কিছুক্ষণ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, “সবই জনগণের প্রাপ্য।”

এই আনন্দক্ষণে সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম ও নিশাত মজুমদার, চিত্র পরিচালক আশরাফ শিশির, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্রিকেটার তাসকিন আহমেদ প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সংসদ সদস্য আব্দুস শহীদ, প্রধান হুইপ আ স ম ফিরোজও ছিলেন সেখানে।

প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সঙ্গে গণভবনে প্রবেশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অসীম কুমার উকিল প্রমুখ।

এরপর প্রধানমন্ত্রী গণভবনের মিটিং রুমে গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বিচক্ষণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পুরস্কার বিজয়ী প্রধানমন্ত্রী এসময় বলেন, “এটা জাতির সম্মান, মানুষের সম্মান।”

দীর্ঘ ভ্রমনের ক্লান্তিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী বিশিষ্টজনদের সাথে বেশ কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর গণভবন থেকে বের হওয়ার সময় সৈয়দ শামসুল হক বলেন, “এটি তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বের বিজয়। এটি তাঁর আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি।”

প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ’ এবং আইটিইউ পুরস্কার প্রাপ্তিকে আনন্দের ও অহংকারের বিষয় হিসেবে উল্লেখ করেন চিত্রশিল্পী হাশেম খান।

Previous Post

রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার

Next Post

প্রধানমন্ত্রীর সাহসী বক্তব্যের পর এখনই সময়

Next Post

প্রধানমন্ত্রীর সাহসী বক্তব্যের পর এখনই সময়

কারাকাসে বিশাল চকলেট মুদ্রার বিশ্ব রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT