চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের প্রয়াণ দিনে মিসির আলির সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 19, জুলাই 2018
in বিনোদন
A A

এরআগেও আসন্ন ‘দেবী’ চলচ্চিত্রের ছোট ছোট টিজার প্রকাশ হয়েছে। রানুর চরিত্র টিজারে এক ঝলক দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। কিংবা নীলুকেও দেখেছেন দর্শক। কিন্তু এখনো প্রধান চরিত্র মিসির আলিকে দেখেননি কেউ। তবে এবার আসছে সেই সুযোগ।

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ প্রয়াণ দিবসে তার লেখা বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস থেকে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রে টিজার প্রকাশ করতে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। আর এবার দেবীর এই টিজারে প্রথম বারের মতো দেখা যাবে মিসির আলীকে। এমনটাই জানালেন ‘দেবী’ সিনেমার প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে জয়া আহসান লিখেছেন, সাহিত্যের মাঝে, চলচ্চিত্রের মাঝে, প্রিয় চরিত্রের মাঝে অমরত্ব পেয়েছেন আমাদের হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্য যতদিন থাকবে, হুমায়ূন আহমেদ ও তার চরিত্রগুলো, বিশেষ করে মিসির আলি’কে আমরা হারিয়ে যেতে দেবো না। মিসির আলি আছেন, থাকবেন। আজ হুমায়ূন আহমেদ-এর ৬ষ্ঠ প্রয়াণ দিবসে অমর লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জানিয়ে রাখি আজ রাত ৮টায় আমরা চলচ্চিত্রে প্রথমবার ‘মিসির আলি’র এক ঝলক দেখবো। অপেক্ষায় থাকুন।

এদিকে হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছে ‘দেবী’ পরিবার। তাদের অফিশিয়াল পেইজ থেকে হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা হয়: প্রায় চার দশক ধরে বাঙালি পাঠকসমাজকে মুগ্ধ করেছেন হুমায়ূন আহমেদ। মধ্যবিত্ত বাঙালির জীবন তিনি পরম মমতায় তুলে ধরেছেন তার নাটকে। রূপালি পর্দায় বৈচিত্রময় নানা কাহিনী, হাস্যরস আর শিল্পীর মুন্সিয়ানা ফুটিয়ে তুলতেও তিনি রেখেছেন জাদুকরী ভূমিকা। শব্দ ও গল্পের এ জাদুকর অন্যভুবনে পাড়ি জমান ২০১২ সালের ১৯ জুলাই। তার ৬ষ্ঠ প্রয়াণ দিবসে ‘দেবী’ পরিবারের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। এ ছবির অন্যতম প্রযোজক জয়া আহসান, যার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি তে সিনেমা’।

‘দেবী’তে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আগামী ৭ সেপ্টেম্বর ‘দেবী’ ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

Tags: অনিমেষ আইচজয়া আহসানদেবীমিসির আলীরানুলিড বিনোদনশবনম ফারিয়া
Previous Post

শোবিজ অঙ্গনে পরিচয়, তারপর বাসায় ডেকে খুন

Next Post

উচ্চ শিক্ষায় যুক্তরাজ্যকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় ঝুঁকছে শিক্ষার্থীরা

Next Post

উচ্চ শিক্ষায় যুক্তরাজ্যকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় ঝুঁকছে শিক্ষার্থীরা

ছোট ভাইয়ের ‘জিপিএ ৫’-এ উচ্ছ্বসিত বুবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT