চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকির মুখে ২০০ বছরের ঐতিহ্যময় নৌকার হাট

সোমা ইসলাম by সোমা ইসলাম
10:34 অপরাহ্ন 23, জুলাই 2015
in বাংলাদেশ
A A

ইতিহাস নগর ঐতিহ্যে সোনারগাঁর মোগড়াপাড়া। এখান থেকে সামান্য দুরে বহ্মপুত্র নদের ধার ঘেঁষা শতাব্দী প্রাচীন এক বাজার, নাম তার কাইকারটেক। এখানেই প্রায় দুইশ বছর ধরে প্রতি শনিবার হাট বসে, যে হাটে বিক্রি হয় শুধু কোষা নৌকা। কিন্ত এক সময়ের ঐতিহ্যবাহী এ হাটটি এখন বন্ধ হয়ে যাবার অবস্থায়। এলাকাবাসীর দাবি, এই ঐতিহ্যবাহী হাটটিকে টিকিয়ে রাখতে সরকার যেনো ব্যবস্থা নেয়।

তিন চার পুরুষের বংশ পরম্পরায় যাদের একমাত্র জীবিকা নৌকা বানানো, তারা এখন তাদের জীবিকা নিয়ে শঙ্কিত। আষাঢ়-শ্রাবণ নৌকা বিক্রির প্রধান মৌসুম হলেও বিক্রি নেই। নদী দখলই নৌকা শিল্প ধ্বংসের প্রধান কারণ বলে মনে করছেন নৌকা কারিগর ও ব্যবসায়ীরা।

ঘাটে নৌকা বিক্রি করতে আসা এক ব্যবসায়ী বলেন, আমি প্রায় ৪০ বছর যাবৎ এ ব্যবসার সাথে জড়িত। আগে এই হাটে হাজার হাজার নৌকা বিক্রি হতো, এখন অনেক কম।

নৌকা বিক্রির কমার সম্ভাব্য কারণ উল্লেখ করে আরেক নৌকা ব্যবসায়ী বলেন, নদীতে আগেরমতো পানি নাই। নদী দখল-জায়গা দখল করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

আরেকজন নৌকা ব্যবসায়ী বলেন, কোষা নৌকা বিক্রি করে লাভ তো নেইই, লোকসানও গুণতে হয় অনেক সময়। ক্রেতা খুবই কম।

হাটে আগত ক্রেতাদের অধিকাংশই গৃহস্থালী কাজের জন্য নৌকা কিনতে এসেছেন। হাটে আসা এক ক্রেতা বলেন, আমার ব্যক্তিগত একটা নৌকার দরকার, এ জন্য এসেছি। এই নৌকা আমাদের পরিবারের সবাই ব্যবহার করে।

শিল্পায়নের সঙ্গে যুদ্ধ করে হারাতে বসেছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যময় এক নৌকার হাট। প্রতিদিন শত শত নৌকার পসরা নিয়ে বসার পরও বেচাকেনা না থাকায় ধ্বংস হয়ে যাচ্ছে নৌকার বাজারটি। ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য নদীগুলোকে বাঁচাতে নৌকা কারিগররা অনুরোধ জানিয়েছেন।

শনিবারের এই নৌকার বাজারটি টিকিয়ে রাখার জন্য সরকারের কাছে অনুরোধ করেছে বহ্মপুত্রপাড়ের মানুষরা।

Tags: নদীনারায়নগঞ্জনৌকা
Previous Post

চতুর্থ দিনে বৃষ্টির বাধা

Next Post

শিশু রাজন হত্যায় পুলিশের বিরুদ্ধে ৪১৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন

Next Post

শিশু রাজন হত্যায় পুলিশের বিরুদ্ধে ৪১৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন

ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না জেলেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT