চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুট করেই নির্বাচন কমিশন আইন নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:09 অপরাহ্ন 26, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
নির্বাচনী বোর্ড ও বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। প্রতিবেদনে বেশ কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। আর সিভিল সোসাইটিতে চলছে প্রস্তাবিত আইনের কিছু বিষয়ে আপত্তি।

সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালের শেষের দিকে দেশে একটি সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ সামনের মাসে শেষ হয়ে যাবে। বিগত কমিশনগুলোসহ বর্তমান কমিশনের উপরে দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নানা আপত্তি আর জনগণের ভোটের পরিবেশ সৃষ্টির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা সময়ে। সেজন্য সব মিলিয়ে বর্তমান সময়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই আইন।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির। নির্বাচন কমিশন আইন প্রণয়ন নিয়ে কারও কোন দ্বিমত নেই। তবে যে আইন ৫০ বছরে হয়নি, তা করাটা সময়সাপেক্ষ। কয়েক দিন আগে আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়ে আইন প্রণয়নের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করে। এর পরদিন নির্বাচন কমিশন আইনের একটি খসড়া মন্ত্রিপরিষদে পাস হয়। এরপর থেকেই রাষ্ট্রপতির সংলাপকে ছাপিয়ে আলোচনায় এসেছে এই আইন। তবে আমাদের আশাবাদ, তাড়াহুড়া করে আইন করতে গিয়ে যেন কোন ভুল না করা হয় বা এমন কিছু করা না হয়, যা ভবিষ্যতে কোনো বড় সমস্যা তৈরি করে।

সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন বিলে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটির ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং উক্ত বিষয়ে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না।’ এই পয়েন্টটি নিয়ে বর্তমানে বিতর্ক তৈরি হয়েছে। কোন কমিশন যদি পক্ষপাতিত্ব করে বা কোন অন্যায় করে, তাহলে তাদের ইনডেমনিটি দেওয়া হচ্ছে বলে আশঙ্কা করছে অনেকে। যদিও আইনমন্ত্রী জানিয়েছেন, এরকম কোন ইনডেমনিটি দেওয়া হচ্ছে না, বাড়ানো হয়েছে আইনের আওতা।

জনগণের ভোটের সুযোগ ও সুষ্ঠু পরিবেশের ধারায় যে গণতান্ত্রিক সৌর্ন্দয্য, তা বিগত বেশ কিছু নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে বললে ভুল হবে না। আমাদের আশাবাদ, নতুন আইন ও সেই আইনের মাধ্যমে তৈরি নতুন নির্বাচন কমিশন ভোট ভিত্তিক গণতন্ত্র সুসংহত করতে সচেষ্ট সফল হবেন।

Tags: নির্বাচন কমিশন আইননির্বাচন কমিশন গঠননির্বাচন কমিশন গঠন বিলসম্পাদকীয়
Previous Post

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের কার্যকর ভূমিকা চায় ঢাকা

Next Post

সুচিত্রা সেনের স্মৃতি রক্ষায় করণীয়

Next Post
সুচিত্রা সেনের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতি সৌধের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুচিত্রা সেনের স্মৃতি রক্ষায় করণীয়

মেসি, নেইমার ও হাকিমি প্যারিস সেন্ট জার্মেই দলের ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রি-কিক নিতে মেসি-নেইমারের দিকে তাকিয়ে হাকিমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT