চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হীরালাল সেন পদক পেল সুমিতের ‘নোনা জলের কাব্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
সুমিতের ‘নোনা জলের কাব্য’ বইয়ের জন্য হীরালাল সেন পদক গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

হীরালাল সেন পদক প্রদানের মাধ্যমে পর্দা নামলো ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’- এর। এবার এই পদক পেল গেল বছরের আলোচিত ছবি ‘নোনা জলের কাব্য’।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজিত বাংলা ভাষার চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সভাপতি লাইলুন নাহার শেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আজীবন সদস্য রোদেলা নিরুপমা ইসলাম, অভিনেত্রী দিলরুবা দোয়েল, পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, পরিচালক হুমায়রা বিলকিস এবং আরও অনেক চলচ্চিত্র কলা-কুশলীবৃন্দ।

বিগত দুই বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে এবার হীরালাল সেন পদকের জন্য ‘নোনাজলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘চন্দ্রাবতী কথা’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’ মনোনীত ছিল।

বৃহৎ সাংগঠনিক অনুষ্ঠানে হাজারো দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিচারক পর্ষদ কর্তৃক নির্বাচিত রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটি এ বছর হীরালাল সেন পদক লাভ করে। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পুরষ্কারটি গ্রহণ করেন।

এছাড়াও এবছর অন্যান্য বিভাগে- শ্রেষ্ঠ কাহিনী: লাল মোরগের ঝুঁটি, শ্রেষ্ঠ সম্পাদনা: রেহানা মরিয়ম নূর, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ: চন্দ্রাবতী কথা পুরষ্কারগুলো লাভ করে।

লাইলুন নাহার শেমী তার বক্তব্যে বলেন, “আমরা যখন চলচ্চিত্র আন্দোলন করতাম তখন দুটি কথা বলতাম। এক, চলচ্চিত্র নির্মাণ; দুই, দর্শক নির্মাণ। আজ এই আয়োজন দেখে আমার মনে হচ্ছে আমাদের আন্দোলন সফল।”

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই অনলাইন প্ল্যাটফর্মের সময়ে দর্শকদের সিনেমা হলে চলচ্চিত্র দেখার আয়োজনকে একটি উৎসব হিসেবে নিয়মিত উদযাপন করায় আমি আয়োজকদের সাধুবাদ জানাই।”

এবারের আমার ভাষার চলচ্চিত্র উৎসব শুরু হয় ২২ ফেব্রুয়ারি। পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হয়েছে দুই বাংলার ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং একটি প্রামাণ্যচিত্র চলচ্চিত্র। যার মধ্যে ‘রেহানা মরিয়ম নূর’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চন্দ্রবতী কথা’, ‘নোনা জলের কাব্য’ এর মত জনপ্রিয় সমসাময়িক সিনেমার পাশাপাশি ছিল ‘আগন্তুক’, ‘জীবন থেকে নেয়া’,‘ধীরে বহে মেঘনা’-র মতো দর্শক নন্দিত ‘ধ্রুপদী’ সিনেমার প্রদর্শনী।

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানস্থলের দৃশ্য, ব্যানার ও পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ এ বছরও উৎসবের ২০তম আসরে উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গণ্ডি, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, ‘লাল মোরগের ঝুঁটি’- সিনেমার কলাকুশলী। চলচ্চিত্রপ্রেমীদের জন্য চলচ্চিত্র উপভোগের পাশাপাশি ছিল চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আমার ভাষার চলচ্চিত্র উৎসব পালন করে থাকে। এবছর চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পুরোনো দিনের বাংলা সিনেমার ফেস্টুন প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন এবং চলচ্চিত্র নিয়ে মত বিনিময় সভা। করোনা প্রকোপের কারণে এবারের আয়োজনে ছিল বিশেষ সতর্কব্যবস্থা।

Tags: এন রাশেদগণ্ডিচন্দ্রাবতী কথাঢাবিনূরুল আলম আতিকনোনা জলের কাব্যফিল্মরাত জাগা ফুলরেহানা মরিয়ম নূরলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনহীরালাল সেন পদক
Previous Post

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আজীবন অটুট রাখতে চায় সরকার’

Next Post

রাশিয়ার সঙ্গে খেলবে না পোল্যান্ড

Next Post
পোল্যান্ডের ফুটবল সমর্থকদের সমর্থন ও উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সঙ্গে খেলবে না পোল্যান্ড

ওয়েস্ট হ্যাম ফুটবল খেলোয়াড় মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের কারণে ছুটি পেলেন ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT