চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারি শিবিরে কান্নার রোল

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:36 অপরাহ্ন 09, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

নিশ্চিত করেই বলা যায় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আর পূরণ হচ্ছে না ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের। প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার অন্তত নাম লেখানো হলো না তার।

আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকেই ধাপে ধাপে ভোট গণনার ফল দেখে সেটা বুঝে নিয়েছিলেন হিলারির আশাবাদী সমর্থকরা। তাই পুরোটা সময় ধৈর্য ধরে থাকলেও শেষ পর্যন্ত আর ঠিক থাকতে পারলেন না তারা। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের জয় আর হিলারির হারে হিলারি শিবিরে এখন কান্নার রোল।

অবশ্য ভোট গণনা শেষ হওয়ার অনেক আগেই সবাইকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন হিলারি ক্লিনটন। হয় তো বুঝতে পেরেছিলেন জয়ের পাল্লা তার দিকে নামার সম্ভাবনা কমে যাচ্ছে।

তাই ফেসবুক পেজে ছবিসহ এক পোস্টে তিনি লিখেছেন, “এই দলটির (হিলারি শিবির) গর্ব করার মতো অনেক কিছু আছে। আজ রাতে যা-ই ঘটুক, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।”hillary-loses2

তবে এখনই হার মানছেন না ডেমোক্রেটিক দলের এই যোদ্ধা। হিলারির প্রচারণা ব্যবস্থাপক জন পোডেস্টা জানিয়েছেন, অনেকগুলো অঙ্গরাজ্যেই এখনো দুই প্রার্থীর ভোটের পার্থক্য হাড্ডাহাড্ডি অবস্থায়। তাই এখনই হাল ছেড়ে দেয়া হচ্ছে না।

হিলারি ক্লিনটন আজ রাতে কোনো বক্তব্য দেবেন না বলেও জানান তিনি।

নির্বাচনের বিভিন্ন কাজে দায়িত্বরত হিলারির ইলেকশন পার্টির উদ্দেশ্যে জন বলেন, “আমরা এখনো ভোট গুণছি। একটা ভোটও এখানে মূল্যবান। বেশকিছু অঙ্গরাজ্যে ভোটের পরিমাণ খুব কাছাকাছি। তাই এখনো সেগুলোতে বিজয়ী নির্ধারণ করা যায়নি। তাই আজ রাতে (স্থানীয় সময়) আমরা আর কিছু বলতে চাই না।”

Tags: হিলারি ক্লিনটন
Previous Post

মার্কিন নির্বাচনের সর্বশেষ ফলাফল

Next Post

অাধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘আপসেট’

Next Post

অাধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় 'আপসেট'

রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT