চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারি না ট্রাম্প?

আলীম আল রাজী by আলীম আল রাজী
9:01 পূর্বাহ্ন 08, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন। প্রায় দেড় বছরের আলোচিত-সমালোচিত প্রচারণা শেষে অবসান হতে যাচ্ছে টানটান উত্তেজনা আর অপেক্ষার।

বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে নির্বাচনের শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্যে টানা ১১ থেকে ১৩ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। ১৯৪৮ সাল থেকে ঐতিহ্য অনুযায়ী নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ এবং হার্টস লোকেসনের বাসিন্দারা প্রথম ভোট দেবেন। ঘড়ির কাটা রাত ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বুথ খুলে দেওয়া হবে। এই ভোটকে মধ্যরাতের ভোটও বলা হয়।

নির্বাচনে মূল লড়াই হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে এই নির্বাচনকে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর মনে করা হচ্ছে।

নানা কারণেই এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে অনেক উত্তেজনা। প্রচারণার শুরু থেকেই নানা us-electionবিষয়ে উত্তাপ ছড়িয়েছেন দু’প্রার্থী। তবে সবকিছুকে ছাপিয়ে সর্বশেষ জনমত জরিপে এগিয়ে রয়েছেন হিলারি। ইলেকটোরাল কলেজ ভোটেও হিলারি শক্ত অবস্থানে রয়েছেন।

জরিপ অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭৪টিতেই এগিয়ে রয়েছেন হিলারি। আর ট্রাম্পের পক্ষে ১৭০টি। আর বিভিন্ন অঙ্গরাজ্যের অবশিষ্ট ৯৪টির মধ্যেও বেশিরভাগেই এগিয়ে রয়েছেন হিলারি।

সর্বশেষ জরিপ অনুযায়ী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ১৩টি দোদুল্যমান ব্যাটলগ্রাউন্ডের মধ্যে কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে এগিয়ে হিলারি। অ্যারিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দু’প্রার্থী। এসব রাজ্যের জয়-পরাজয়ই প্রেসিডেন্ট হওয়া না হওয়ার বিষয়টি নির্ধারণ করবে।

এনবিসির সর্বশেষ জনমত জরিপে হিলারিকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ এবং ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪১ শতাংশ ভোটার। ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জনমত জরিপেও এগিয়ে রয়েছেন হিলারি। ফক্স নিউজের জরিপেও হিলারি ৪ পয়েন্টে এগিয়ে আছেন।

us-election-mexicanএবারের নির্বাচনে অভিবাসীদের রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। যার বড় অংশই পাচ্ছেন হিলারি ক্লিনটন। ওদিকে বয়স্ক শেতাঙ্গ এবং কলেজের গন্ডি পার হয়নি এমন ভোটারদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে।

এবারের নির্বাচনে প্রায় ২২ কোটি ভোটার নির্বাচিত করবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যিনিই বিজয়ী হোন, তার সামনে থাকবে প্রবলভাবে বিভক্ত এক দেশ।

নির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে ৬ ডিসেম্বর। তবে বুধবার সকালেই জানা যাবে জানা যাবে মার্কিনিদের নতুন নেতা কে হচ্ছেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
Previous Post

যেসব চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন মার্কিন প্রেসিডেন্টকে

Next Post

হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও সিনেট নির্বাচনেও

Next Post

হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও সিনেট নির্বাচনেও

যেভাবে হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT