চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির কাছে শেষ বিতর্কেও হারলেন ট্রাম্প

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
11:35 পূর্বাহ্ন 20, অক্টোবর 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় এবং শেষ বিতর্কেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। বিতর্ক শেষে সিএনএন পরিচালিত জনমত জরিপে এমনই ফল এসেছে।

সিএনএন জানিয়েছে, জরিপে অংশ নেয়া ভোটারদের ৫২ শতাংশ মনে করেন, বিতর্কে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জিতেছেন বলে মত দিয়েছেন ৩৯ শতাংশ।

সব হিসেব শেষে মোট তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কেই হিলারি ক্লিনটনকে বিজয়ী ঘোষণা করে সিএনএন।

স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) অনুষ্ঠিত হয় ৯০ মিনিটের ওই বির্তক।

পুরো তিনটি বিতর্কে বরাদ্দ বেশিরভাগ সময়ই ডোনাল্ড ট্রাম্প হিলারিকে আক্রমণের পেছনে ব্যয় করেছেন বলে জরিপে জানিয়েছেন বিতর্কের ৬০ শতাংশ দর্শক।

হিলারি-ট্রাম্প বাকযুদ্ধ
হিলারি-ট্রাম্প বাকযুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কেও শুরু থেকে শেষ পর্যন্ত আগের দুই বিতর্কের মতোই কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত ছিলেন দুই প্রেসিডেন্ট প্রার্থী।

হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পকে ‘রাশিয়ার পুতুল’ বলে অভিহিত করেন। অন্যদিকে পুতিন সিরিয়া ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারিকে ঘোল খাইয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

তবে ব্যক্তিগত আক্রমণ ছাড়াও ফক্স নিউজের ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় এবারের বিতর্কে গুরুত্বপূর্ণ সব ইস্যু উঠে আসে। নীতি নির্ধারণ, গর্ভপাত ও আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে নিজ নিজ অবস্থান বেশ সুশীলভাবেই তুলে ধরেন দুই প্রতিদ্বন্দ্বী।

লাস ভেগাসের নেভাডা ইউনিভার্সিটিতে নব্বই মিনিটের বিতর্কে আরও উঠে আসে সন্ত্রাসবাদ, অভিবাসী ও সীমান্ত সমস্যা, রাশিয়ার সাইবার হামলা, নারী অধিকারসহ বিভিন্ন ইস্যু। এবারও বাদ পড়েনি সিরিয়া-ইরাকসহ মধ্যপ্রাচ্য প্রসঙ্গ।

Tags: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর মরদেহ

Next Post

সাকিবকে সঙ্গে নিয়ে ‘ভবিষ্যত সাকিবের’ হাঙ্গর আক্রমণ

Next Post

সাকিবকে সঙ্গে নিয়ে ‘ভবিষ্যত সাকিবের’ হাঙ্গর আক্রমণ

আসিফ আকবরের গানে মোনালি ঠাকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT