চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমশিম খাচ্ছেন চট্টগ্রামের গার্মেন্টস উদ্যোক্তারা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:39 পূর্বাহ্ন 03, মে 2015
in অর্থনীতি
A A

বিদেশী ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের নিরাপদ কর্মপরিবেশের নির্দেশনা অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করেছে চট্টগ্রামের ৬০ শতাংশ তৈরি পোশাক কারখানা। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা না পাওয়া, আলাদা গার্মেন্টস পল্লীর জন্য জায়গা না থাকায় কোটি টাকা খরচে কারখানা নিরাপদ করতে উদ্যাক্তোরা হিমশিম খাচ্ছেন বলে দাবি করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমএইএ চট্টগ্রাম।

দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর চট্টগ্রামে হলেও দেশের তৈরি পোশাক কারখানার মধ্যে মাত্র ৫শ’টি  রয়েছে চট্টগ্রামে। অপরিকল্পিতভাবে গড়ে উঠায় বেশিরভাগ কারখানার ভবন অগ্নিকাণ্ড, বিদ্যুৎ দুর্ঘটনা থেকে যেমন নিরাপদ ছিলো না, তেমনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ছিলো নাজুক।

সাভারে রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড-অ্যালায়েন্স ও ন্যাশনাল অ্যাকশন পরিকল্পনা অনুযায়ী পরিদর্শন হয়। খুব বেশি কারখানা বন্ধের ফাঁদে না পড়লেও বেশিরভাগ কারখানায় নানা ধরনের ত্রুটি ধরা পড়ে।

গত দুই বছরের মধ্যে প্রায় ১ থেকে ৩ কোটি টাকা খরচে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নিজস্ব ভবন তৈরি করে ৬০ শতাংশ কারখানা সরিয়ে নিয়েছে বন্দরনগরীর তৈরি পোশাক উদ্যোক্তারা।

চট্টগ্রামের বিজিএমই সহসভাপতি নাসির উদ্দিস আহমেদ বলেন, আমরাও চাই পুরোপুরি কমপ্লায়েন্স হতে। কিন্তু এজন্য যে পরিমাণ আর্থিক সক্ষমতা দরকার তার জন্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা পাচ্ছি না। ক্ষতি মেনে অনেকেই ইতিমধ্যে কমপ্লায়েন্স নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

সরকারের যথাযথ সহযোগিতা পেলে পুরাতন কারখানার নিরাপত্তা নিশ্চিত যেমন হবে তেমনি নতুন কারখানাও তৈরি হবে বলেও দাবি করেন চট্টগ্রামের বিজিএমই প্রথম সহ-সভাপতি।

Tags: গার্মেন্টসবন্দর নগরী চট্টগ্রাম
Previous Post

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক অবরোধ

Next Post

বিএনপির আন্দোলন নিস্তেজ হয়ে গেছে: এরশাদ

Next Post

বিএনপির আন্দোলন নিস্তেজ হয়ে গেছে: এরশাদ

গণমাধ্যমের স্বেচ্ছাচারিতা রুখতেই নীতিমালা: তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT