চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমছড়ি সৈকতে আরও একটি মৃত তিমি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:43 অপরাহ্ন 10, এপ্রিল 2021
in কক্সবাজার, জনপদ
A A
চট্টগ্রাম সৈকতে মৃত তিমির দেহ, পর্যটক ও স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত নীল তিমি ভেসে আসার ২৪ ঘণ্টার মধ্যে হিমছড়ির ভিন্ন একটি পয়েন্টে আরো একটি মৃত তিনি ভেসে এসেছে।

আগে আসা তিমির চেয়ে আকারে একটু ছোট এই তিমিটির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এই তিমিটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমিয়েছে সেখানে।

শনিবার সকালের জোয়ারে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ি থেকে একটু দক্ষিণে পশ্চিমে সৈকতে মৃত্যু তিমি ভেসে আসে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে সাগর সৈকতে মাছ ধরতে গিয়ে তিমিটি দেখতে পেয়ে আমি পুলিশকে খবর দিয়েছি। এরপর সৈকতের হিমছড়ির অন্য একটি পয়েন্টে তিমি পাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আসতে থাকে। সাথে বন বিভাগ ও প্রশাসনের লোকজন ও তিমি টি দেখার জন্য আসে।

মেরিন লাইফ বিশেষজ্ঞ জহিরুল ইসলাম জানান, শনিবার পাওয়া তিমিটি ব্রাইটওয়েল প্রজাতির পুরুষ । ৪৩ ফুট দৈর্ঘ্যের তিমিটির ব্যাস ১৪ ফুট।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, তিমির শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এগুলো সাগরে মারা যাচ্ছে তা এখন বলা যাবেনা। এর কারণ অনুসন্ধান করতে হবে।

সৈকতে তিমি মাছ ভেসে আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দর্শনার্থীদের ভিড় জমে। নানা বাহনে দলে দলে লোকজন এই তিমি টি দেখার জন্য ছুটে আসতে থাকে।

৭ বছরের শিশু মনিকা রানী দে, মায়ের সাথে তিমি মাছ দেখতে এসেছে। মনিকা বলেন, দিদার কাছে তিমি মাছের অনেক গল্প শুনেছি, আজ মায়ের সাথে এসে প্রথম স্বচক্ষে তিমি মাছ দেখলাম।

মেরিন বিশেষজ্ঞ মুস্তাফা নাঈম বলেন, গভীর সাগরে বড় জাহাজের ধাক্কায় অথবা হত্যার কারণে তিমিগুলোর মৃত্যু হতে পারে। তবে খোঁজ খবর না নিয়ে বা গবেষণা না করে এই মুহূর্তে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাবে না।

বাংলাদেশের জলসীমায় বাইরে তিমি গুলো মারা গিয়ে হয়তো এই দিকেই ভেসে এসেছে এমন ধারণা করছেন অনেক পরিবেশবাদী।

পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ২ দিনে ২ টি তিমি কক্সবাজার সাগর উপকূলে ভেসে এসেছে। দুটি তিমি মাছের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এর থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগরের বড় ধরনের কোনো দুর্যোগ হয়েছে। অথবা জলবায়ু পরিবর্তনের কারণে গভীর সাগরে কোন দুর্যোগ হয়েছে , এতেই তিমি সহ সাগরের প্রাণীগুলো মারা পড়ছে। আগামী কয়েক দিন এরকম তিমি সহ সাগরের নানা প্রাণী ভেসে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই পরিবেশ সংগঠক।

বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানিয়েছেন, শনিবার ভেসে আসা তিমিটি ও পুরুষ জাতের। কি কারণে সাগরে এগুলো মারা পড়ছে এর জন্য গবেষণা করতে হবে। শুক্রবার উদ্ধার হওয়া তিমির শরীরের বিভিন্ন অংশ নিয়ে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে হিমছড়ি পয়েন্ট থেকে শুক্রবার উদ্ধার হওয়া তিমি মাছ টি জেলা প্রশাসনের সহযোগিতায় রামু উপজেলা প্রশাসন সৈকতের বালিয়াড়িতে পুঁতে ফেলেছে।

রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা বলেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে শুক্রবার উদ্ধার হওয়া তিমিটি মাটিতে পুঁতে ফেলেছি। শনিবার উদ্ধার হওয়া তিমি টিও যেহেতু রামু উপজেলায় পড়েছে , তাই সে তিমি কেও সৈকতে পুঁতে ফেলা হবে। তবে তার আগে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় শরীরের অংশ সংগ্রহ করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, কক্সবাজার সৈকতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই টি তিমি ভেসে আসার ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। এর সাথে জড়িত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে এর কারণ জানার জন্য দ্রুত একটি কমিটি গঠন করা হবে।

Tags: কক্সবাজারতিমিসৈকত
Previous Post

সেদিন কেন মঞ্চ ছেড়েছিলেন, কারণ জানালেন রহমান

Next Post

তুলে দেয়া হলো ‘এফ ক্যাট’, উদ্বিগ্ন বলিউড

Next Post
চ্যানেল আই অনলাইন: সিনেমা 'Lips TICK UNDER MY BURKHA' এর পোস্টার ও নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

তুলে দেয়া হলো 'এফ ক্যাট', উদ্বিগ্ন বলিউড

গোপালগঞ্জে মতুয়াদের স্নানোৎসবের দৃশ্য, হাজারো মানুষ নদীতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মতুয়াদের স্নানোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT