চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিন্দু’ নায়েককে নিয়ে মুসলিম বাংলায় হইচই কেন?

সাঈফ ইবনে রফিক by সাঈফ ইবনে রফিক
4:45 অপরাহ্ন 12, জুলাই 2016
in মতামত
A A

১.
জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্ব আলোচনা করতেন।

তিনি বলতেন, হিন্দু কোনও ধর্ম নয়, এটা একটা জাতীয়তা। সিন্ধু অববাহিকার অধিবাসীরা ‘হিন্দু’ বলে বিবেচিত হইবেন। সে যুক্তিতে জাকির নায়েক নিজেকে ‘হিন্দু’ দাবি করেন। তার মতে, হিন্দুস্তানে যারা থাকে, তারা সবাই হিন্দু।

উপমহাদেশীয় প্রেক্ষাপটে এসব কথাবার্তা জঙ্গিবাদ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়ায়। জাকির নায়েকের লেকচারে সাম্প্রদায়িক সম্প্রীতির যে তাগিদ, তা থেকে বরং আমার তাকে নিও ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ক্যানভাসার বলেই সন্দেহ হয়। আর তাই পিস টিভির মতো সুস্থ স্বাভাবিক ও যৌক্তিক ধর্মচর্চার এই মিডিয়া আউটলেট বন্ধ করায় বরং জঙ্গিবাদীরাই লাভবান হয়েছে। বঙ্গীয় মুসলিমের ধর্মীয় আলোচনার এই গ্যাপ পূরণে সাঈদীদের এগিয়ে আসার একটা সুযোগ তৈরি হলো।

২.
এক ব্যক্তি প্রশ্ন করল, ওসামা বিন লাদেনের কর্মকাণ্ডকে কী আপনার জিহাদ মনে হয়?

ডাক্তার জাকির নায়েক বললেন, আমি জানি না। অবশ্য কেয়ামতের দিন আল্লাহ আমাকে এই প্রশ্ন করবেন না যে বিন লাদেন জিহাদ করেছেন কী না, জাকিরকে প্রশ্ন করবেন– জাকির জিহাদ করেছে কী না।

এরপর জাকির নিজের নফসের সাথে জিহাদের ওপর গুরুত্ব আরোপ করেন।

ওই লেকচারে আমিও আপনাদের মতো জঙ্গিবাদের উসকানি খুঁজছিলাম। পাইনি।

৩.
গোলাম আযমের বড় ছেলেকেও (যদিও তিনি জামায়াতে ইসলামের প্রতিনিধিত্ব করেন না) দেখলাম পিস টিভির জন্য সে কি মায়াকান্না! যদিও ‘জামায়াতে ইসলাম’ বিশারদরা এতোদিন নীতিগত কারণে জাকির নায়েকের বিরোধিতা করে আসছিল। জাকিরের তুলনামূলক ধর্মতত্ত্বে তাদের আপত্তি আছে। একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনও ধর্ম নিয়ে আলোচনায় জামায়াতের আগ্রহ নেই। জাকির যে সাম্প্রদায়িক সম্প্রীতির লেকচার দেন, তাতে জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। আবদুল্লাহিল আযমীর এই কান্নাকাটি সম্পূর্ণ রাজনৈতিক, পিস টিভি ইস্যুতে স্টার জলসা-জি বাংলা পেঁচিয়ে প্রগতিশীলদের চিন্তাধারা কপি করে তিনি এ নিয়ে রাজনীতি করছেন।

৪.
সেপটিক ট্যাংক কোনও রাষ্ট্রের থিংক ট্যাংক হয়ে গেলে যা হয় আর কি!

চট্টগ্রামে এসপির বউ মিতুকে হত্যা করতে যেহেতু তিনজন মোটরসাইকেলে করে এসেছিল, সারা দেশে মোটরবাইকে তিনজন চড়া নিষিদ্ধ করা হলো। পিস টিভির কেসটাও এমন! কোনটা ইসলাম আর কোনটা জঙ্গিবাদ, রাষ্ট্রকেতো আগে সেটা বুঝতে হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: গুলশানজাকির নায়েকশোলাকিয়া
Previous Post

বাড়ি ফিরল ছোট্ট পূর্ণিমা

Next Post

ভারত মহাসাগর: কুমির ঠেকানোর বদলে খাল কাটার নীতি

Next Post

ভারত মহাসাগর: কুমির ঠেকানোর বদলে খাল কাটার নীতি

ভূমিকম্পের মুখে দেশের ১৪ কোটি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT