চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিট স্ট্রোক? সাবধান!

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
10:38 পূর্বাহ্ন 24, মে 2017
in স্বাস্থ্য
A A

প্রচণ্ড রোদে বের হয়েছেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে। একটুর জন্য বাস মিস, তাই হেঁটেই রওনা দিয়েছেন। কিছুক্ষণ হাঁটার পরেই অনুভব করলেন মাথা ঝিম ঝিম করছে এবং শরীর খুব দুর্বল লাগছে। কিছুক্ষণের মধ্যেই চোখে ঝাপসা দেখা শুরু হলো। এরপর… আর কিছু মনে নেই। ঘটনাটি হিট স্ট্রোকের। আপনার কিংবা পরিবারের কেউ হয়তো এখনো আক্রান্ত হননি, তবে যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। তাই প্রয়োজন সাবধানতার।

দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ফারেনহাইট। যদি দেহের তাপমাত্রা ১০৪ ফারেনহাইট ছাড়িয়ে যায় তখনই হিট স্ট্রোক হতে পারে। রোগীকে সাথে সাথে চিকিৎসা না দিলে মৃত্যুও হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দেহের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।

হিট স্ট্রোকের লক্ষণ
হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো হলো চোখে ঝাপসা দেখা, মাথা ঝিম ঝিম করা, বমি করা, অবসাদ, দুর্বলতা, মাথাব্যথা, ত্বক লাল হয়ে যাওয়া, মাংসপেশির খিঁচুনি, পালস বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। তাৎক্ষণিক চিকিৎসা না নিলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে।

কী করবেন হিট স্ট্রোক হলে?

  • রোগীকে ছায়ায় নিয়ে যেতে হবে। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন, নয়তো বাতাস করতে হবে।
  • সমতল স্থানে শুইয়ে দিতে হবে।
  • পা উপরে তুলে দিতে হবে।
  • ঠাণ্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিতে হবে।
  • প্রচুর পানি, পানীয় ও খাবার স্যালাইন পান করাতে হবে।
  • রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে।
  • খেয়াল করতে হবে হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কিনা। না হলে, কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।

হিট স্ট্রোক এড়াতে করণীয়

  • প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া উচিত নয়।
  • হাঁটার সময় ছায়ার পথে হাঁটুন অবশ্যই ছাতা ব্যবহার করবেন।
  • ঢিলেঢালা হালকা রঙের সুতি পোশাক পরুন।
  • প্রস্রাবের রং খেয়াল করুন। প্রস্রাব গাড় রঙের হলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।
  • প্রচুর পানি, ডাবের পানি ও ফলের রস পান করুন। ঘামের সাথে দেহের লবণ বেড়িয়ে যায়। লবণের মাত্রা ঠিক রাখতে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন। চা ও কফি এড়িয়ে চলুন।
    তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

ছবি : তানভীর আশিক

Tags: হিট স্ট্রোক
Previous Post

বরিশালে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

Next Post

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে: প্রধান বিচারপতি

Next Post

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে: প্রধান বিচারপতি

প্রযোজক ও অভিনয়শিল্পী রমিজ উদ্দিন

এবার রমিজ উদ্দিনের নামে প্রতারণা মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT