চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিটস্ট্রোক থেকে সুরক্ষার উপায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 পূর্বাহ্ন 27, মে 2015
in অন্যান্য
A A

হিটস্ট্রোক এখন হার্টঅ্যাটাকের মতোই এক বিভীষিকার নাম। বাড়তি তাপমাত্রার কারণে ভারতে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এই হিটস্ট্রোক থেকে নিজেকে রক্ষার উপায় কী? কিছু টিপস মেনে চললে এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

এই গরমে সবসময় সুতির পোশাক আশাক পরুন। পাতলা ঢিলেঢালা সুতি কাপড়ই ভালো গরমের জন্য।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তাহলে শরীর যেমন প্রয়োজনীয় ঘাম তৈরি করতে পারবে তেমনই শরীরে পানির ভারসাম্যও ঠিক থাকবে।

যেকোনো রক্তচাপ বা হার্টের ওষুধ খাওয়ার আগে ভালো করে ডাক্তারের সাথে কথা বলে নিন। এসব ওষুধ রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়। তাই হিটস্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায়।

যেকোনো শারীরিক সমস্যা যেমন ক্লান্তি, অবসাদ, বমি বমি ভাব বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

সকাল বেলা হাঁটতে যাওয়ার সময়টা এগিয়ে নিন। দিনের বেলায় কোনো ব্যয়াম করবেন না। আর চেষ্টা করুন ব্যায়ামের মাঝে মাঝে ব্রেক নিতে এবং তরল পানীয় পান করতে।

দিনের সবচেয়ে গরম অংশটুকু এড়িয়ে চলুন। চেষ্টা করুন এই সময়ে ঘরের বাইরে না বেরোতে। আর ক্যাফেইনযুক্ত খাবারও এড়িয়ে চলুন।  যদি সেটা সম্ভব না হয় তাহলে বারবার কোনো পানীয় পান করুন এবং ঠান্ডা জায়গায় বারে বারে বিশ্রাম নিন।

সূর্যের তাপে যদি আপনার ত্বক পুড়ে যায় তাহলে সেটা শরীরকে আর ঠাণ্ডা করতে পারে না। চেষ্টা করুন ত্বকটাকে বাঁচাতে। বড় কোনো হ্যাট এবং সানগ্লাস নিন বাইরে বের হওয়ার আগে।

অনেকেই জরুরী কোনো কাজে যাওয়ার সময় বাচ্চাকে গাড়িতে রেখে যান। এই গরমের সময় এমনটা করবেন না। সূর্যের তাপে গাড়ির মধ্যে তাপমাত্রা আরো বেড়ে যায়। এর ফলে বাচ্চারা হিটস্ট্রোকে আক্রান্ত হয়।

রোদ থেকে এসেই যেমন ঠান্ডা এসিতে ঢুকবেন না। তেমন এসি থেকে বেরিয়েই তীব্র রোদে যাবেন না। চেষ্টা করুন স্বাভাবিক তাপমাত্রায় আগে শরীর মানিয়ে নিতে।

Tags: তাপদাহহিটস্ট্রোক
Previous Post

এশিয়ান ট্যুর গলফের প্রথমদিনে পিছিয়ে সিদ্দিকুর

Next Post

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব খান

Next Post

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব খান

‘নারী নির্যাতন আইন সংশোধনের এখনই সময়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT