চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজড়াদের বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
2:19 অপরাহ্ন 16, এপ্রিল 2022
in জনপদ, নোয়াখালী
A A
চ্যানেল আই অনলাইন গেটের সামনে পুলিশ ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর মাইজদীতে হিজড়াদের বাসা থেকে তারেক হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ হিজড়ারা তারেককে পিটিয়ে হত্যা করেছে।

গতকাল শুক্রবার রাত ৮ টায় শহরের হাসপাতাল সড়কের পশ্চিম মাইজদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক দীর্ঘদিন ধরে হিজড়াদের সাথে একই বাসায় থাকতেন। শুক্রবার হিজড়ারা সবাই বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় তারা বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারেকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

তারেকের বড় ভাই আজগর হোসেন সাগর অভিযোগ করে বলেন, গত দেড় বছর আগে সোনালী নামের এক হিজড়া তারেককে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর থেকে তারা তারেককে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালায়। দীর্ঘ দেড় বছরে তারেককে একদিনের জন্য ছেড়ে দুইদিন পর পুনরায় বাড়ি থেকে তাদের কাছে নিয়ে যায় হিজড়ারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে কোন কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারেক।

 

Tags: নোয়াখালীহত্যাহিজড়া
Previous Post

বার্সার গ্যারেথ বেল হচ্ছেন গ্রিজম্যান?

Next Post

ঝিনাইদহে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

Next Post
ঝিনাইদহে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বক্স অফিসে হইচই, কেজিএফ ২ এর দ্বিতীয় দিনের আয় দেখছেন একজন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে হইচই, দ্বিতীয় দিনে কতো আয় করলো ‘কেজিএফ ২’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT