চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দ্রাবাদের কাছে ব্যাঙ্গালোরের ৯ উইকেটে হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 23, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়াশ প্রভুদেসাই এবং গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া কেউ করতে পারেননি দুই অংকের ঘরে রান। ব্যাটাররা আসা-যাওয়ার মাঝেই ছিলেন ব্যস্ত। প্রথম বলেই আউট  বিরাট কোহলি। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৯ উইকেটের শোচনীয় হারের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা ব্যাঙ্গালোর ১৬.১ ওভারে কেবল ৬৮ রানে অলআউট হয়। জবাবে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে করে ফেলে ৭২ রান।

অধিনায়ক ফাফ ডু প্লেসিসের বোল্ড করে হায়দ্রাবাদের বোলারদের ধ্বংসযজ্ঞ শুরু করেন মার্কো জানসেন।

পরের বলেই জানসেনের বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে আসেন রানের খাতা না খোলা কোহলি।

ম্যাক্সওয়েল মেটাতে পারেননি প্রত্যাশা। নটরাজনের বলে মিড অফে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়ার আগে করেন ১২ রান। সুয়াশ প্রভুদেসাই ১৫ রান করার পর স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ৪৭ রানেই ৫ উইকেট হারায় ব্যাঙ্গালোর। ২১ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোর ৬৮ রানে থামে।

২৫ রান দিয়ে ৩ উইকেট পান জানসেন। ৩ ওভারে ১০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন নটরাজন।

৬৯ রানের অতি সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন অভিষেক শর্মা। ২৮ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৪৭ রান। জয় থেকে দল যখন ৫ রান দূরে, তখন হারশাল প্যাটেলের বলে উড়িয়ে মারতে গিয়ে অঞ্জু রাওয়াতের তালুবন্দি হন।

আরেক ওপেনার কেন উইলিয়ামসন ১৭ বলে ২ চারে ১৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়া রাহুল ত্রিপাঠি করেন ২ বলে ৭ রান। ছক্কা মেরে ত্রিপাঠি ম্যাচের ইতি টানেন।

Tags: আইপিএল-২০২২লিড স্পোর্টসসানরাইজার্স হায়দ্রাবাদ
Previous Post

‘পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’

Next Post

জেদ্দায় আল-আজহার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা

Next Post
জেদ্দায় আল-আজহার গ্রুপের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় আল-আজহার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা

Manchester City player celebrating a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

জেসুসের হালি গোল, ম্যানসিটির কাছে বিধ্বস্ত ওয়াটফোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT