চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে যেমন আছেন করোনা আক্রান্ত ফারুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 17, নভেম্বর 2020
in বিনোদন
A A

সিঙ্গাপুর থেকে যক্ষ্মার চিকিৎসা নিয়ে দেশে ফেরার ১৫ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি ফারুক। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভিআইপি কেবিনে।

রবিবার করোনা রিপোর্ট পজিটিভ পেলে দেরি না করে সোমবার বিকেল ৫ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

নায়ক ফারুকের পারিবারিক ব্যক্তিগত সহকারী কাজল মিয়াঁর সঙ্গে যখন আলাপ হচ্ছিল তখন তিনি হাসপাতালেই ছিলেন।

মঙ্গলবার দুপুরে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, স্যারের খাবারে কিছুটা অরুচি রয়েছে। তবে সকালে নাস্তা করেছেন। দুপুরের খাবার খেয়েছেন। মোটামুটি খেতে পারছেন। শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে স্যার সামান্য টেনশন করছেন। ভাবি স্যারকে দেখার জন্য হাসপাতালেই অবস্থান করছেন।

‘হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল জামিল সাহেব স্যারকে দেখেছেন। বলেছেন, ভয়ের কোনো কারণ নেই। এমনিতে স্যারের শরীরের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। এমনকি তার অক্সিজেনও স্বাভাবিক। তবে বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

২০ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর করোনা টেস্ট করিয়ে ৮ নভেম্বর সংসদে গিয়েছিলেন নায়ক ফারুক। তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। ১৪ নভেম্বর সকাল ১১ টায় ভাসানটেন সরকারি কলেজে বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন তিনি। কাজল মিয়াঁ বলেন, শরীর খারাপ ছিল। তারপরও বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধনের কথা শুনে স্যার অসুস্থতা তোয়াক্কা করেননি। তবে উদ্বোধন করে সেখানে বেশিক্ষণ থাকেননি। তারপর বাসায় এসে কিছুটা অসুস্থতা বোধ করেন।

রবিবার ইউনাইটেড হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করান নায়ক ফারুক। এরপরেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Tags: অভিনেতাকরোনাচিত্রনায়ক ফারুকনায়কনেতাফারুকমিয়া ভাইযক্ষালিড বিনোদন
Previous Post

নতুন মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে ৩৯ জন

Next Post

মার্টিন স্করসিসের এই পাঁচটি ছবি দেখেছেন তো?

Next Post
চ্যানেল আই অনলাইন: মার্টিন স্করসিসের ছবি ও সিনেমার পোস্টারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিন স্করসিসের এই পাঁচটি ছবি দেখেছেন তো?

এভারকেয়ার হসপিটাল ভবনের ছবি, আধুনিক হাসপাতাল স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চমবারের মতো জেসিআই স্বীকৃতি পেল এভারকেয়ার হসপিটাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT