চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে বিয়ে: সেই ফাহমিদা আর নেই

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:07 অপরাহ্ন 21, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিয়ের সময় হাসপাতালের বিছানায় বসে নবদম্পতি, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের হাসপাতালে ১২ দিন আগে বিয়ে হওয়া ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামালকে (২৭) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হলো। 

সোমবার সকাল ৭টার দিকে নগরীর ও আর নিজাম রোডের মেডিক্যাল সেন্টারের এইচডিইউতে মৃত্যুবরণ করেন তিনি।

গত ৯ মার্চ রাতে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক মাহমুদুল হাসান।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হকের প্রথম সন্তান মাহমুদুল হাসান নর্থসাউথ থেকে এমবিএ আর চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেওয়া ফাহমিদা কামাল ইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন।

স্বজনরা জানান, শিক্ষাজীবনে তাদের দুজনের পরিচয়। এরপর দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

এক সময় জানা যায়, ফাহমিদার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী বোন ক্যান্সার। ধরা পরার পর সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার, পরে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে দীর্ঘ একবছর চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেয়, ফাহমিদার চিকিৎসা আর সম্ভব নয়। ইঙ্গিত দেয় তার বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীন।

এরপর পরিবারের লোকজন ২০ বছর বয়সি ফাহমিদাকে চট্টগ্রামে নিয়ে এসে মেডিকেল সেন্টারে ভর্তি করায়। সেখানে চলতে থাকে চিকিৎসা। কিন্তু ক্রমাগত ফাহমিদার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

যা দেখে হাসান সিদ্ধান্ত নেয় তার প্রেমিকাকে বিয়ে করার। নিজের পরিবারকে নিয়ে এসে প্রস্তাব দিল হাসান, ফাহমিদাকে বিয়ে করতে চাই। মৃত্যুপথযাত্রী ফাহমিদাকে হাসানের বিয়ে করার প্রস্তাবে সবাই হতবিহ্বল হলেও এক সময় সবাই রাজি হয়।

গত ৯ মার্চ ২০২২ তারিখ বাদ-এশা মেডিকেল সেন্টারেই তাদের বিয়ের আয়োজন হয়। বিয়ের ঠিক ১২ দিনের মাথায় মৃুত্যুবরণ করলেন ফাহমিদা কামাল নামের ওই তরুণী।

নাম প্রকাশ না করা সূত্রে, হাসানের চাচাতো ভাই জানায়, আজ ভোর ছয়টায় চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদা মারা যায় এবং আজ তাকে চট্টগ্রামে দাফন করা হবে।

Tags: ক্যান্সার রোগীমৃত্যু
Previous Post

এক গানে নাচলেন আমির-রামচরণ-এনটিআর জুনিয়র

Next Post

ক্ষুধা নিয়ে উদ্বেগ আরও বাজেভাবে বাড়াবে যুদ্ধ

Next Post
শরণার্থীরা খাদ্য ও পানীয় বিতরণ করছে, মানবিক সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুধা নিয়ে উদ্বেগ আরও বাজেভাবে বাড়াবে যুদ্ধ

বাংলাদেশি ইউক্রেনে আটকা পড়া পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন আছেন ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT