বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি রফিক আজাদ মস্তিকে রক্তক্ষরণে অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
তিনি অধ্যাপক ডা. হারিসুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কবি রফিক আজাদ দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছেন।






