চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে অভিযানের আগে ‘পরামর্শ’র চিঠি নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 25, আগস্ট 2020
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের আগে ‘স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে সমন্বয় ও পরামর্শ’ করতে হবে বলে দেয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দেয়া চিঠির বৈধ চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক ‍উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।

আগামি চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রিট আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াদিয়া জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

হাইকোর্টের আজকের এই রুল জারির ফলে হাসপাতালে অভিযান পরিচালনায় বাঁধা তৈরি হল কি না জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত দাশগুপ্ত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদালত যেহেতু সরাসরি চিঠির কার্যকারীতা স্থগিত করেনন। তাই আমি মনে করি স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করতে পারবে। সমন্বয় করে অভিযান পরিচালনায় আপাতত কোনো বাঁধা নেই বলেই মনে করি।’

গত ৪ আগস্ট দেশের সরকারি – বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয়, ‘করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান করছেন। একটি হাসপাতালে একাধিক আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করাতে হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।

২) ইতোমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে, যেখানে জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাও সদস্য হিসেবে আছেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অপারেশন পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে তা করা যাবে।

৩) এমতাবস্থায় যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ রূপ অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা অনুভূত হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয়পূর্বক পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতার মধ্যেই রোগীদের থেকে বাড়তি বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগে কয়েকটি হাসপাতালে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর গত ৪ আগস্ট দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দেয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এমন প্রেক্ষাপটে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান হাইকোর্টে এবিষয়ে রিট করেন।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রণালয়স্বাস্থ্য মন্ত্রণালয়হাইকোর্ট
Previous Post

করোনাভাইরাস: চার হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা

Next Post

করোনামুক্ত ইফতেখার, যোগ দেবেন ক্যাম্পে

Next Post
ক্রিকেটারদের করোনা পরীক্ষা চলছে, স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনামুক্ত ইফতেখার, যোগ দেবেন ক্যাম্পে

প্রধান চরিত্রের silhouette, ট্রেলার মুক্তির খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেলো 'দ্য কোমি রুল'-এর ট্রেলার, ট্রাম্প রূপে গ্লিসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT