চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাল’ ছেড়ে দিয়েছিলেন ম্যারাডোনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 01, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনা বৃষ্টিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো ম্যারাডোনাকে হারিয়ে আর্জেন্টাইনরা শোকে পাথর হয়ে গেছে। হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও দেশটির জনগণ এখনো বিশ্বাস করে, ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুকের অবহেলার কারণেই শেষ লড়াইটা আর জেতা হয়নি ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকার। তাদের এখন দাবি, বিচারের সম্মুখীন করা হোক লুককে, প্রকাশ্যে এসে নিজের অবহেলার দায়টা স্বীকার করে নিক চিকিৎসক।

জনগণের দাবির মুখে একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন লুক। আর্জেন্টিনার পুলিশ তার বাসায় হানা দিয়েছিলো, নির্দেশ দেওয়া হয় প্রকৃত সত্যটা সবাইকে জানানোর।

মস্তিষ্কজনিত সমস্যায় হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকে ম্যারাডোনার দেখভাল করতেন লুক। সোমবার নির্দেশ অনুযায়ী লুক জানিয়েছেন, শেষদিকে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে কথোপকথনের কিছু অংশ। লুকের দাবি, একটা পর্যায়ে বেঁচে থাকা বিষয়ে হাল ছেড়ে দিয়েছিলেন ম্যারাডোনা।

লুক এ বিষয়ে বলেন, ‘এক পর্যায়ে ম্যারাডোনা আমাকে বলেছিলেন ‘‘ডাক্তার, তোমরা আমাকে আর কত কষ্ট দেবে? আমি এমনিতেই যথেষ্ট কষ্ট পেয়েছি’’!’

‘আমার মনে হয় শেষদিকে এসে ম্যারাডোনা বুঝতে পারছিলেন এই লড়াইটা তার জেতা হবে না, তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। তাকে খুব বিমর্ষ দেখাতো, আমি তার মাঝে এটা দেখতে পেতাম। তিনি নিজেকেই নিজে শাস্তি দিতেন। একজন বন্ধু হিসেবে বিষয়টা মেনে নেওয়া আমার জন্য খুব বেদনাদায়ক ছিলো।’

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে গত বুধবার বুয়েন্স আয়ার্সে মৃত্যু হয় ম্যারাডোনার। কোটি ভক্তের ভালোবাসা আর চোখের পানিতে বেল্লা ভিস্তায় গত বৃহস্পতিবার তাকে সমাহিত করা হয়।

Tags: ডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
Previous Post

ব্রাজিলের নীতি: আমাজনে গত ১২ বছরে সর্বোচ্চ বন উজাড়

Next Post

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

Next Post
ফেরদৌস ওয়াহিদের ছবি, তিনি sunglasses পরা, হাসছেন ও পজিটিভ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

বাংলাদেশের পতাকা উত্তোলন করে বিজয় দিবস উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে ঘরোয়াভাবে করা যাবে অনুষ্ঠান, সারাদেশে নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT