চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালাল পণ্যের রপ্তানি বাজার দখলের সময় এখন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 11, নভেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের বিশাল বাজার সৃষ্টি হয়েছে। দিনদিন এ বাজার বড় হচ্ছে। এখন আমাদের সুযোগ এসেছে এই হালাল পণ্যের রপ্তানি বাজার দখল করার।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত “হালাল পণ্যসহ সকল পণ্যের সার্টিফিকেশন সক্ষমতা ও হালাল পণ্য রপ্তানির সম্ভাবনা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, আমাদের হালাল পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে, এ সুযোগ কাজে লাগাতে হবে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। তখন রপ্তানি বাণিজ্যে জিএসপি সুবিধাসহ বিভিন্ন সুবিধা থাকবে না, যা রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় সফলভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারে উন্নত দেশের সাথে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে। রপ্তানি বাণিজ্য বাড়াতে নতুন রপ্তানি পণ্য ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই। হালাল পণ্যসহ সব পণ্যের সার্টিফিকেশন সক্ষমতা অর্জন ও রপ্তানি বাড়াতে হবে। বাণিজ্যমন্ত্রীর নিদের্শনা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয় এবিষয়ে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আমাদের বর্তমান রপ্তানি দশগুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

ড. জাফর উদ্দীন বলেন, হালাল পণ্য রপ্তানির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। পেশা দারিত্বের মনোভাব নিয়ে এগিয়ে গেলে আমরা হালাল পণ্যের বিশ্ববাজারে বড় অবদান রাখতে পারবো। এজন্য করণীয় নির্ধারণ করতে হবে। অনেক দেশ হালাল সার্টিফিকেশন অথরিটি গঠন করে কাজ করছে। আমাদেরও সেসব দেশের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ আছে।

তিনি আরো বলেন, নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শর্ত পূরণ করে রপ্তানি বৃদ্ধি করতে হবে। আমাদের পর্যাপ্ত হালাল পণ্য এবং দক্ষ জনবল রয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরও দক্ষ জনবল গড়ে তুলতে পারি। হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নগদ আর্থিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি)  হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠোনে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং এ খাতের ব্যবসায়ী নেতারা।

Tags: বাণিজ্য সচিব জাফর উদ্দীনরপ্তানি
Previous Post

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব

Next Post

অর্ধশত বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎকালে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশত বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমে হয়েছে ১১.৯৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT