চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডকে আনলে পিএসজিতে যাবেন বেনজেমা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 17, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বেনজেমা রিয়াল মাদ্রিদ জার্সি পরে মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ড গোলমেশিন আর্লিং হালান্ডকে রিয়াল মাদ্রিদ দলে টানলে বার্নাব্যু ছেড়ে যেতে পারেন লস ব্লাঙ্কোসদের চওড়া কাঁধে বইতে থাকা করিম বেনজেমা। কাতালান এক পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্যই।

এল ন্যাশিওনালের ওই প্রতিবেদন জানাচ্ছে, জিনেদিন জিদান যদি পিএসজির কোচের দায়িত্ব নেন, আবারও ফ্রান্স স্বদেশির শিষ্য হতে প্যারিসে পাড়ি দেবেন বেনজেমা! জিজুর অধীনে আগে রিয়ালে দারুণ সময় কাটিয়েছেন ফ্রেঞ্চম্যান।

লা লিগার চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২০ ম্যাচে ১৭ গোল ও ৭ অ্যাসিস্ট হয়ে গেছে বেনজেমার। বার্নাব্যুতে ১৩ বছর ধরে খেলছেন। ২০২৩ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সাথে চুক্তি আছে তার।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য চাইছেন বেনজেমা যেন রিয়ালেই ক্যারিয়ার শেষ করেন। কিন্তু ফরাসি স্ট্রাইকার পেরেজের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর।

কাইলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে স্প্যানিশ জায়ান্টরা দলে টানার চেষ্টা করছে বলে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। এমন আলোচনায় বেনজেমা বিরক্ত বলেও খবর আসছে। ওই দুজন দলে এলে নিজের ভূমিকা কী হবে তা নিয়ে দ্বিধায় রয়েছেন বেনজেমা। ঘনিষ্ঠজনের বরাতে এমন খবরও প্রকাশ পাচ্ছে।

Tags: পিএসজিবেনজেমারিয়াললিড স্পোর্টসহালান্ড
Previous Post

চীনে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

Next Post

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নূর, হাসপাতালে ভর্তি

Next Post

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নূর, হাসপাতালে ভর্তি

বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচকে আশার আলো দেখালেন অজি প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT