চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল ‘ছিটকিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ছিটকিনি

চ্যানেল আই অনলাইন- ছিটকিনি

ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত তৌকীর আহমেদ পরিচালিত গেল বছরের বহুল প্রশংসিত ছবি ‘অজ্ঞাতনামা’র খ্যাতি এখনো লেগে আছে মানুষের মনে। আর এরমধ্যেই শুক্রবার দেশজুড়ে প্রায় নব্বইটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল তৌকীরের নতুন ও বহুল প্রতীক্ষিত ছবি ‘হালদা’। হালদা’ময় দিনে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ছিটকিনি’।

অবশেষে মুক্তি পাচ্ছে সাজেদুল আউয়াল পরিচালিত রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ছিটকিনি’।  ১ ডিসেম্বর শুক্রবার মুন্সীগঞ্জের ‘পিক্স সিনেপ্লেক্স’-এ মুক্তি পেল চলচ্চিত্রটি। পরিচালক ‘ছিটকিনি’ চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী।

মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পর্যায়ক্রমে সিনেমাটি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছিটকিনি মুক্তি দেওয়া হবে। এমনটাই জানান ছবির পরিচালক। ছবির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজে। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

‘ছিটকিনি’র কাহিনী গড়ে ওঠেছে পঞ্চগড় রেল স্টেশনের কর্মচারী যক্ষাক্রান্ত কফিলের জন্য স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনার চরম ও নীরব আত্মত্যাগের মানবিক ঘটনাকে কেন্দ্র করে। ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া’ পালায় মলুয়ার চরিত্র যেভাবে চিত্রিত হয়েছে ‘ছিটকিনি’-তে ময়মুনার চরিত্র ঠিক উল্টোভাবে চিত্রিত হয়েছে বলে জানান সাজেদুল আউয়াল। তাঁর মতে তিনি ‘উল্টোপালা’ রচনা করেছেন।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। আরো আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল মো. রইসউদ্দীন সরকার, মো. সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপন প্রমুখ। অভিনয়াংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেছেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তাঁর দল।

ক্যামেরা-সঞ্চালনের দায়িত্বে ছিলেন পঙ্কজ পালিত। সামির আহমেদ চলচ্চিত্রটির সম্পাদনার কাজ করেছেন। শব্দসংযোগ, রংবিন্যাস ও আবহসংগীতের কাজ সম্পন্ন করেছেন যথাক্রমে রতন পাল, সুজন মাহমুদ ও সৈয়দ সাবাব আলী আরজু।

তবে ‘ছিটকিনি’ ছবিটি পরিচালক তাঁর দুই অকালপ্রয়াত বন্ধু চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে চলচ্চিত্রটি উৎসর্গ করেছেন।

Tags: ছিটকিনি
Previous Post

গল্পটি মা ভক্ত আনিসুল হকের

Next Post

‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’র সংক্ষিপ্তয় মেসি-নেইমার-রোনালদো

Next Post
গ্লোব সকার অ্যাওয়ার্ডস ২০১৭ এর মনোনীত খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’র সংক্ষিপ্তয় মেসি-নেইমার-রোনালদো

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে এবার ফুলকপির ফলন ভালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT