চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারে শেষ প্রোটিয়াদের লঙ্কা সফর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 14, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে হোয়াইটওয়াশ দিয়ে শুরু। ওয়ানডে সিরিজ জিতলেও শেষ দুই ম্যাচে রীতিমতো নাস্তাবুবাদ। আর টি-টুয়েন্টিতে লজ্জায় ডুবে শ্রীলঙ্কা সফর শেষ করল সাউথ আফ্রিকা। একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ৩ উইকেটে হেরেছে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরে অলআউট হয় সাউথ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে করা ১০০ রানের চেয়ে দুই রান কমে অর্থাৎ ৯৮ রানে গুটিয়ে যায় জেপি ডুমিনির দল। জবাবে ২৪ বল আর ৩ উইকেট হাতে রেখে জিতে যায় লঙ্কানরা।

দলীয় ১৪ রানে খাতা খোলার আগে আউট হন হাশিম আমলা। রেজা হেনড্রিক্সকে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন ওপেনার কুইন টিন ডি কক। কিন্তু কক ২০ আর হেনড্রিক্স ১৯ রানে আউট হলে মড়ক লাগে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনে।

লঙ্কান স্পিনারদের ঘূর্ণির সামনে খাবি খেয়ে সাজঘরমুখী হন একের পর এক ব্যাটসম্যান। ক্লাসেন ১৮ ও ডেভিড মিলার ১৪ উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউই। ২০ বল বাকি থাকতে প্রোটিয়ারা অলআউট হয় ৯৮ রানেই।

লক্ষ্মণ সান্দাকান ৩টি, ধনঞ্জয়া ডি সিলভা ও আকিলা ধনঞ্জয়া দুটি করে উইকেট নেন।

সহজ টার্গেটে শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীলঙ্কারও। স্কোর বোর্ড দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট হন দুই ব্যাটসম্যান। দলীয় চার রানে কুশাল পেরেরা (৩) ও দুই রান পর কুশাল মেন্ডিস (১) রানে আউট হন।

পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করেন ধনঞ্জয়া ডি সিলভা ও নিষেধাজ্ঞা থেকে ফেরা দিনেশ চান্দিমাল। ৪১ বলে ৫৩ রানের জুটি গড়েন দুজন। ২৬ বলে ৩১ রান করে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। পরের বলে অ্যাঞ্জোলো ম্যাথুজ ফিরলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। চাপ আরো বাড়ে পরপর তিন ব্যাটসম্যান ফিরে গেলে। তবে অভিজ্ঞ চান্দিমাল একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন। তিনি অপরাজিত থাকেন ৩৬ রানে।

প্রোটিয়াদের হয়ে রাবাদা, ডালা ও সামসি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

পুরো সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় সাউথ আফ্রিকা। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে ৩-২ ব্যবধানে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

Next Post

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আরেকটি যুদ্ধে আমরা জয়ী: মায়া

Next Post

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আরেকটি যুদ্ধে আমরা জয়ী: মায়া

জাতির জীবনে কলঙ্কিত এক শোকাবহ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT