চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারে শুরু মেয়েদের বিশ্বকাপ মিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 পূর্বাহ্ন 10, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

গায়ানায় শনিবার ভোর ছয়টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জাহানারা আলম এবং রুমানা আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১০৬ রানে আটকে রাখে সালমা খাতুনের দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৪.৪ ওভারে ৪৬ রানে গুটিয়ে যান তারা।

তৃতীয় ওভারে সাফল্য পেয়েছিলেন জাহানারা। এরপর তুলে নেন আরও দুটি উইকেট। খরচ করেন ২৩ রান। ১৬ রান দিয়ে রুমানা নেন দুই উইকেট। একটি করে উইকেট সালমা খাতুন এবং খাদিজা তুল কুবরার।

স্বাগতিক দলের অধিনায়ক টেলর তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান নাইট ২৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে শতাধিক রানের স্কোর গড়তে সাহায্য করেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারের শেষ বলে শামিমা সুলতানাকে (৫) হারায় বাংলাদেশ। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ স্কোর ফারজানা হকের। আট বল খেলে আট রান করতে সক্ষম হন তিনি!

ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার ডিন্দ্রা ডটিন মাত্র ছয় রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। দুই উইকেট নিয়েছেন শাকিরা সেলমান।

গ্রুপপর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ সেন্ট লুসিয়ায়। ১২, ১৪ ও ১৮ নভেম্বর।

Tags: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে ঝুট ব্যবসায়ী নিহত

Next Post

মধ্যরাতে ভেঙে গেল শ্রীলংকার সংসদ, ৫ জানুয়ারি নির্বাচন

Next Post

মধ্যরাতে ভেঙে গেল শ্রীলংকার সংসদ, ৫ জানুয়ারি নির্বাচন

অ্যাভেঞ্জারস ফোর

'ইনফিনিটি ওয়ার' এর চেয়েও জটিল 'অ্যাভেঞ্জারস ফোর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT