চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের শিক্ষায় ঘুরে দাঁড়াতে চান জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি স্প্যানিশ ফুটবল কোচ ও সাবেক খেলোয়াড়, মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ হাতছাড়া। ৩-২ গোলে হেরে কোপা ডেল রের শেষ ষোলো থেকেই বিদায়। বার্সেলোনার হতাশ যাত্রা দীর্ঘই হচ্ছে। ম্যাচ শেষে কোচ জাভি হার্নান্দেজ স্বীকার করে নিলেন বিলবাওয়ের ক্ষিপ্রতার কথা। সাথে জানিয়েছেন অভিনন্দনও।

‘বিলবাও আমাদের হারাতে পেরেছে ম্যাচে তাদের ক্ষিপ্রতার কারণে। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। স্বাভাবিক খেলা খেলতে পারিনি। তাদের অভিনন্দন, অবিশ্বাস্য গতিময় ফুটবল খেলেছে। তারা দারুণ দল, গোছাল। দারুণ ফুটবল খেলেই আমাদের হারিয়েছে।’

‘আমরা বেশ কিছুদিন ধরেই ধুঁকছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত লড়াই করেছি, শেষে এসে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমরা বাজে সময় পার করছি। আশা করি খুব শিগগিরই তা কেটে যাবে। দল হয়ে খেলতে না পারা আমাদের ভোগাচ্ছে। যথেষ্ট সুযোগ তৈরি করতে পারছি না। আমরা ভালো করার চেষ্টা অব্যাহত রেখেছি, ফেররান তরেসের গোল লক্ষ্য করলেই তা বুঝতে পারবেন।’

‘আমি মনে করি না হেরে যাওয়া মানেই সবকিছু শেষ। হার শব্দটি পছন্দ করি না, কেননা আমরা চেষ্টা করেছি। যদি হারেন, তবেই শেখার সুযোগ পাবেন। এখান থেকেই শিক্ষা নিতে চাই, আবার লড়াইয়ে নামতে চাই। আমাদের হাতে এখনো লা লিগা ও ইউরোপা লিগ রয়েছে। সেখানে ভালো করতে চাই।’

কোপার শেষ ষোলোর ম্যাচটিতে দ্বিতীয় মিনিটেই বার্সার বিপক্ষে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে ইকার মুনিয়াইন গোল আনেন। ২০ মিনিটে তরেস বার্সাকে সমতায় ফেরান। বুসকেটসের পাসে বল পেয়ে কাতালান জার্সিতে প্রথম গোলের দেখা পান।

ম্যাচের ৮৬ মিনিটে ইনিগো মার্টিনেজের গোলে বিলবাও আবারো লিড পায়। যোগ করা সময়ে দানি আলভেজের পাসে বল পেয়ে পেদ্রি গোল করলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মুনিয়াইন স্পটকিকে গোল করে বিলবাওকে শেষ আটের টিকেট এনে দেন। বক্সের ভেতর আলবার হাতে বল লাগলে ভিএআরে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

Tags: কোপা ডেল রেজাভিবার্সেলোনাবিলবাওলিড স্পোর্টস
Previous Post

ভালোবাসা দিবস সামনে রেখে পুষ্পিতার নতুন গান

Next Post

রেমো ডিসুজার শ্যালকের রহস্যজনক মৃত্যু!

Next Post
দুটি ব্যক্তির ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে, একজন নারী ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমো ডিসুজার শ্যালকের রহস্যজনক মৃত্যু!

চলচ্চিত্রের পোস্টার যেখানে লাল মোরগের ছবি ও বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিন সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় উৎসবে আতিকের ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT