চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের ভূত তাড়াতে চান জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতিময় ফুটবল উপহার দিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। জয়ে পয়েন্ট টেবিলের ৪-এ উঠে গেছে জাভি হার্নান্দেজের দল।

লা লিগার সেরা ৪ দল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলার। এমন সমীকরণে লা লিগায় শুরু থেকেই ধুকতে থাকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তবে অবশেষে পয়েন্ট টেবিলের ৪ উঠেছে বার্সা। এখন লক্ষ অবস্থান শক্ত করা। দারুণ জয়ের পর ড্রেসিং রুমের উদযাপনের মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ক্লাবটি। এসময় জাভিকে বেশ আক্রমণাত্মক রূপে দেখা গেছে। সাবেক সতীর্থ জেরার্ড পিকেকে অভিনন্দন জানিয়েছেন জাভি। পিকেও উদযাপনের রেশ বাড়িয়েছে।

‘আমরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে আছি। আমাদের কেউ রুখে দিতে পারবেনা। চল সবাই একসঙ্গে লড়াই করি।’

এদিন ম্যাচে বার্সাকে দেখা গেছে চেনা ছন্দে। দীর্ঘ দিন পর এমন আক্রমণাত্মক ফুটবল জাভির আশার পালে হাওয়া দিচ্ছে। জয়ের ধারা অব্যাহত রাখতে চাই জাভি। জয়ের পর প্রত্যেক ফুটবলারকে জানিয়েছেন অভিবাদন সেই সাথে ফুটবলারদের দিয়েছেন গুরুত্বপূর্ণ বানি।

‘দুঃসময়ের পর আমি আলোর দেখা পাচ্ছি। আমি হারের ভূত তাড়াতে চাই। আমি জয় চাই। তোমরা এই আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যাও।’

‘আমাদের আরো মার্জিত হতে হবে। এটা গুরুত্বপূর্ণ জয়। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের আরও গোছানো ফুটবল খেলতে হবে। ম্যাচের ৬০ মিনিট আমরা যে ভাবে খেলেছি পুরু ম্যাচে তা ধরে রাখতে পারিনি। রিয়ালের সাথে আমাদের পয়েন্ট ব্যবধান অনেক তাই পরের ম্যাচ এমন ভুল করা চলবে না’, ম্যাচ শেষে বলেছেন জাভি।

বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ৮ মিনিটেই ফেরেরা কারাস্কোর গোলে পিছিয়ে পরে বার্সা। তার দুই মিনিট পর শূন্যে ভেসে থাকা বলে দারুণ শট নিয়ে বার্সাকে সমতায় ফেরান জর্দি আলবা। এর পর পেজ জাভির করা ২১ মিনিটের গোলে লিড নেয় বার্সা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রোনাল্ড আরাউজোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।

বিরতি থেকে ফিরে দানি আলভেজে গোলে লিড বাড়ায় বার্সা। ম্যাচের ৪৯ মিনিটে লা লিগায় সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোল করেন ৩৮ বর্ষী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ৫৮ মিনিটের সময় ব্যবধান কমায় লুইস সুয়ারেজ। এরপর দু-দল আক্রমণ চালিয়ে গেলেও গোল হয়নি। উল্টো অবৈধভাবে টেকাল করে ম্যাচের ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে আলভেজ।

এ জয়ে ২২ ম্যাচে ১০ জয় ও ৬ ড্র য়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান বার্সার। বার্সার পরের ম্যাচ ১৪ ফেব্রুয়ারি এম্পানিওলের বিপক্ষে।

Tags: অ্যাথলেটিকো মাদ্রিদআরাউজোআলভেজপিকেবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

শেষ ধাপে ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

Next Post

আফগানিস্তান থেকে চালানো গুলিতে ৫ পাকিস্তানি সৈন্য নিহত

Next Post
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী পাহারাদার ও অস্ত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান থেকে চালানো গুলিতে ৫ পাকিস্তানি সৈন্য নিহত

টেনিস খেলোয়াড় মার্গারিটা ব্যাটে বল মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন মারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT