চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হারের বৃত্ত’ ভাঙতে চান মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা ট্রফি হাতে, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ দশ টেস্টে জয় নেই। শেষ তিন টেস্টে হার বিশাল ব্যবধানে। ভারতের কাছে খেতে হয়েছে নাকানিচুবানি! আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারের স্মৃতিও দগদগে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ যে সুনাম কুড়িয়েছিল, ধীরে ধীরে তা যেন হারিয়ে যেতে বসেছে।

টেস্টে খেই হারিয়ে ফেলা বাংলাদেশের সামনে এবার পাকিস্তান। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে আবার পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স।

নিরাপত্তার কারণে বিসিবির দাবির মুখে সিরিজের সূচি এভাবেই সাজিয়েছে পিসিবি। সে যাই হোক, টেস্টে নিজেদের ভাবমূর্তি টিকিয়ে রাখতে হলে পাকিস্তানের সঙ্গে ভালো ফলাফলের বিকল্প নেই মুমিনুল হকের দলের জন্য। অধিনায়কও ভাবছেন হারের বৃত্ত ভেঙে নতুন করে পথ চলতে।

‘দেখেন, একটা না একটা সময় এই টানা হারের বৃত্ত ভাঙতে হবে। আমরা এই ম্যাচটা নিয়ে আশাবাদী।’

‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। দেশের বাইরে টেস্টে আমরা খুব একটা ভালো খেলতে পারি না। আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগী এবং ভালো খেলতে চাই।’

নিরাপত্তার কথা চিন্তা করে পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। মিডলঅর্ডারে দেশের সবচেয়ে ধারাবাহিক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের না থাকা ভাবাচ্ছে মুমিনুলকে। অন্যদিকে স্বেচ্ছা বিরতি কাটিয়ে তামিম ইকবালের ফেরা দিচ্ছে স্বস্তি। বিসিএলে ট্রিপল সেঞ্চুরি করে যাওয়া দেশসেরা ওপেনার মুমিনুলকে দেখাচ্ছেন টেস্টে ভালো কিছুর আশাই।

‘তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (পাকিস্তানের কন্ডিশন) ওনার জন্য। সবশেষ বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছে। একইসঙ্গে মুশফিক ভাই নেই। মিস করব তাকে। আমার মনে হয় জুনিয়র খেলোয়াড়দের জন্য এটা বড় সুযোগ।’

শুক্রবার রাওয়ালপিন্ডিতে টেস্ট অভিষেক হওয়ার জোর সম্ভাবনা সাইফ হাসানের। সব ঠিক থাকলে তরুণ এ ডানহাতি ব্যাটসম্যান জুটি বাধবেন তামিমের সঙ্গে। তাতে ডানহাতি-বাঁহাতির সমন্বয় পাবে বাংলাদেশ। পাকিস্তান যাওয়ার আগেই হেড কোচ ডমিঙ্গো ব্যাটিংঅর্ডার সম্পর্কে অনেকটা ধারণা দিয়ে গেছেন। যে সাত ব্যাটসম্যানের নাম উল্লেখ করেছেন সেখানে নেই সৌম্য সরকার।

তামিম-সাইফ-শান্ত-মুমিনুল-মিঠুন-মাহমুদউল্লাহ-লিটন। কোচের পরিকল্পনা ঠিক থাকলে এটিই হয়ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে সফরকারীরা।

১৬ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বর্তমান দলের কারোরই। অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার তেমন সুযোগও পাচ্ছে না টাইগাররা। বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করে শুক্রবারই তারা নেমে পড়ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচটি খেলতে। অনুশীলনে যতটুকু ধারণা হয়েছে সেটিকেই পুঁজি করে টাইগারদের নেমে পড়তে হবে ময়দানী লড়াইয়ে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

Tags: তামিমবাংলাদেশ-পাকিস্তান টেস্টমুমিনুললিড স্পোর্টসসাইফসৌম্য
Previous Post

বধ্যভূমি নতুন প্রজন্মকে পাকিস্তানি নির্মমতার ইতিহাস জানাবে: কৃষিমন্ত্রী

Next Post

ভোটারদের কেন্দ্রে না আসার দায় কার?

Next Post
Dhaka North City Corporation and Dhaka South City Corporation logos over cityscape. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের কেন্দ্রে না আসার দায় কার?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাজীদের বাসা ভাড়া তদারকি করতে প্রতিনিধি দল মক্কায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT