চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের কারণ ক্লান্তি: আকরাম

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
1:58 পূর্বাহ্ন 17, মার্চ 2016
in স্পোর্টস
A A

টি-২০ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে হারের পেছনে দলের বিশ্রাম না পাওয়াকেই বড় কারণ
হিসেবে উল্লেখ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম
খান।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে অন্যান্য দল অবসর পেলেও বাংলাদেশ তা পায়নি। এর বাইরে দলের মূল বোলিং শক্তি মুস্তাফিজের অনুপস্থিতিও এমন হারে অবদান রেখেছে।’

তবে আশা প্রকাশ করে জাতীয় দলের সাবেক এ  খেলোয়াড় বলেছেন, ‘আগামী ম্যাচেই মুস্তাফিজকে পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘এশিয়া কাপের পর থেকেই আমরা একটানা ক্রিকেটের ওপরেই আছি। অন্যান্য দল টি-২০ বিশ্বকাপের আগে ১০ থেকে ১২ দিন বিশ্রাম পেয়েছে। কিন্তু আমরা একটি দিনও বিশ্রাম পাইনি।’

দলে মুস্তাফিজের গুরুত্ব বলতে গিয়ে আকরাম বলেন, মুস্তাফিজকে আমাদের খুবই দরকার। কোচ এবং ফিজিও’র সঙ্গে কথা বলেছি। পরের ম্যাচেই হয়তো মুস্তাফিজ খেলতে পারবে।’

বৃহস্পতিবার সকালে কলকাতায় টিম হোটেলের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টি-২০তে এরকম একটি দিন আসতেই পারে। এটা খুবই স্বাভাবিক। পরের ম্যাচে জয়ের ধারায় ফেরার প্রত্যয়ও ছিলো তার কন্ঠে।

Tags: টি-২০ বিশ্বকাপ
Previous Post

হারের কারণ ক্লান্তি: আকরাম

Next Post

একটি মানুষ ‘মানুষ’ হলে বিশ্বভুবন টলে

Next Post

একটি মানুষ ‘মানুষ’ হলে বিশ্বভুবন টলে

একটি মানুষ ‘মানুষ’ হলে বিশ্বভুবন টলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT