চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের আশঙ্কায় হঠাৎ করেই স্থগিত ব্রেক্সিট ভোটাভুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট ভোট-যুক্তরাজ্য-টেরেসা মে-ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ভোট স্থগিত করেছেন প্রধানমন্ত্রী টেরেসা মে।

গত ৪ ডিসেম্বর চুক্তির পক্ষে সমর্থন জোটাতে টেরেসা হাউজ অব কমনসে প্রস্তাবটি উপস্থাপন করলে ক্যাবিনেট পূর্ণাঙ্গ আইনি সুপারিশ উপস্থাপন না করায় সেটি ফিরিয়ে দেন এমপিরা। কথা ছিল, পূর্ণাঙ্গ সুপারিশ উপস্থাপনের পর আজ এর ওপর ভোটাভুটি হবে।

চুক্তি নিয়ে পার্লামেন্টে এমপিদের ভোটের নির্ধারিত সময় হঠাৎই পিছিয়ে দিয়েছেন তিনি। মূলত পার্লামেন্টের ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কা বেশি থাকার কারণেই টেরেসা ভোট পিছিয়ে দিলেন বলে জানিয়েছে বিবিসি।

আর এর ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা আরো অনিশ্চয়তায় পড়ল।

ব্রেক্সিট চুক্তি রক্ষার উদ্দেশ্যে ইউরোপীয় নেতাদের পাশাপাশি ইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগে বৈঠক করবেন বলে জানিয়েছেন টেরেসা। তিনি আগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাটে এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে কথা বলবেন; তারপর ভোটাভুটি নিয়ে সিদ্ধান্ত হবে।

টেরেসা বলেছেন, কমনসের সমর্থন পাওয়ার জন্য নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্ত পরিকল্পনার ব্যাপারে তাকে আরও নিশ্চিত হতে হবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক অবশ্য জোর দিয়ে বলেছেন, ইইউ এ ইস্যুতে নতুন করে কোনো আলোচনা বা তর্কবিতর্কে যাবে না। তবে নেতারা নিশ্চয়ই যুক্তরাজ্যকে ব্রেক্সিট বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন।

হাউজ অফ কমনসে কবে এই ভোটাভুটি আবার হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কিছুই জানাননি। তবে বলেছেন ২১ জানুয়ারির আগেই ভোট হতে হবে।

Tags: ইইউইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেবেক্সিটযুক্তরাজ্যলিড নিউজ
Previous Post

মেসিকে ইতালিতে চ্যালেঞ্জ রোনালদোর

Next Post

আজ খালেদা জিয়ার নির্বাচন করতে পারা না পারার রায়

Next Post
খালেদা জিয়া

আজ খালেদা জিয়ার নির্বাচন করতে পারা না পারার রায়

বার্সা নয়, নজরে ক্লপ- আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT