চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে যাননি শুভ, ফিরছেন অ্যাকশন অবতারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা আরিফিন শুভ। মুসাফির, অস্তিত্ব ও ঢাকা অ্যাটাকের মত দর্শকপ্রিয় সিনেমা করে বেশ আলোচনার জন্ম দিয়ে ছিলেন তিনি। তবে বেশকিছু দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না এই অভিনেতার। আশার কথা হচ্ছে, কিছু সময় বিরতির পর নতুন চমক নিয়েই ফিরতে চলেছেন এই নায়ক।

‘ঢাকা অ্যাটাক’-এর পর যেন ডুব দিয়ে ছিলেন আরিফিন শুভ। কোথাও পাওয়া যাচ্ছিলো না তাকে। মাঝখানে কলকাতার ‘আহারে’ নামের একটি ছবিতে শুটিংয়ের কথা শোনা গিয়েছিলো। তাও সেটা চলতি বছরের শুরুর দিকে। তবে এবার নতুন ছবির খবর নিয়ে ফিরছেন এই তারকা অভিনেতা।

জনপ্রিয় নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এমন তথ্যই জানিয়েছেন তিনি। ছবির সম্ভাব্য নাম সাপলুডু।

এতোদিন পর নতুন ছবিতে, কেন?-এমন প্রশ্নে শুভর সরল স্বীকারোক্তি, গত কয়েক মাসের মধ্যে আমি নিতে পারি, এমন কোনো গল্প হাতে পাই নাই। গোলাম সোহরাব দোদুলের গল্পটা শুনে আমার মনে হয়েছে, দর্শক এনজয় করবে। মানে অ্যাকশন-থ্রিলার বেইজড। নতুন একটা ডাইমেনশন থাকবে। শুধু তাই না, শুভর দাবী, ছবিটি এ বছরের ওয়ান অব দ্য বিগেস্ট অ্যাকশন-থ্রিলার ফিল্ম হতে যাচ্ছে।

ছবির গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। পুরো ছবির শুটিংও দেশের বিভিন্ন জায়গায় হবে। শুটিং হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়।

ছবিটি নিয়ে ব্যাপাক আশাবাদী শুভ। জানান, এ রকম গল্পে দর্শক এর আগে এ ধরনের চরিত্র প্লে করতে দেখেননি। বিষয়টা বেশ এক্সপেরিমেন্টাল। আমি নিজেও বেশ আশাবাদী কাজটা নিয়ে। দেখি, কী হয়’!

ছবিটি নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। আসছে অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এক্সপেরিমেন্টাল শুটিং হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

ছবি: তানভীর আশিক

Tags: অ্যাকশনআরিফিন শুভচলচ্চিত্রথ্রিলারলিড বিনোদনসাপলুডু
Previous Post

‘ইতালিতে ৪০ গোল করা অনেক কঠিন’

Next Post

সরকার চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে: সিইসি

Next Post

সরকার চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে: সিইসি

৩৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT