ক্রিকেটের সব “কোড অফ কন্ডাক্ট” কে যেন এক প্রকার বুড়ো আঙুলই দেখালেন ভারতীয় নারী ক্রিকেট দল। নাহিদা আক্তারের ফুল লেন্থ বলে পরাস্ত হোন অধিনায়ক হারমনপ্রীত। নিশ্চিত “এল বি ডাব্লিউ” হওয়া সত্ত্বেও মাঠে নিজ ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলেন। ফুসে উঠেন , যাচ্ছেতাই ভাষায় তর্কেও জড়ান ফিল্ড আম্পায়ারদের সাথে।







