চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা নিয়ে বিরূপ মন্তব্যে অস্ট্রেলিয়ান সিনেটরকে ডিম ছুঁড়ে মারল এক যুবক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 16, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিনেটর

ক্রাইস্টচার্চ হামলা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলো অ্যানিং। তারই প্রেক্ষিতে তার মাথায় ডিম ভেঙেছিলো লোকটি। সঙ্গে সঙ্গে প্রতিশোধও নিয়ে নেন অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেশার অ্যানিং। বামপন্থী সমাজকর্মীর উপর চড়াও হন তিনি।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যানিং বলেন, ‘মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির’ ভীতিই নিউজিল্যান্ডের সন্ত্রাসী আক্রমণের পেছনে কাজ করছে। অন্যান্য অস্ট্রেলিয়ানরা যেখানে এই সন্ত্রাসী হামলায় আক্রান্তদের পক্ষ অবলম্বন করেছে সেখানে ডানপন্থী এই রাজনীতিবিদ এর আগে তার সহকর্মীদেরও ক্ষোভের শিকার হয়েছেন চরমপন্থার পক্ষে অবস্থানের জন্য।

শনিবার মেলবোর্নের মোরাব্বিনে কনজারভেটিভ ন্যাশনাল পার্টির মিটিংয়ে কথা বলছিলেন অ্যানিং। সেখানেই তার দিকে ডিম ছুঁড়ে মারে একজন। ভিডিও ফুটেজে দেখা যায়, ছেলেটি পেছনের দিক থেকে অ্যানিংকে আক্রমণ করে। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলেন।

তারপরই সিনেটর ঘুরে ওই যুবকের দিকে তাকান এবং তাকে মারধর শুরু করেন। অন্যরা ওই লোকটিকে মাটিতে শোয়ায় এবং ধস্তাধস্তি চলে।

পরে ১৭ বছর বয়সী ডিম ছোড়া ছেলেটিকে আটক করা হয়। তাকে আরো তদন্তের জন্য পাঠানো হয়। একটি ছবিতে দেখা যায় ওই ব্যক্তিতে পুলিশ নিয়ে যাচ্ছে।

এসব দ্বন্দ্বের প্রেক্ষিতে অ্যানিংকে তার অফিস থেকে সরানোর দাবিতে এক পিটিশনে ২২৫০০০ জন স্বাক্ষর করেছে। গণতান্ত্রিক এবং বহুসংস্কৃতির দেশে সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মতো লোকের জায়গা নেই বলে ওই পিটিশনে উল্লেখ করা হয়েছে।

ক্রাইস্টচার্চ হামলায় অ্যানিংয়ের বক্তব্য শুনেই এমন পিটিশন করা হয়। পিটিশনে আরো বলা হয়, অস্ট্রেলিয়ান সরকারের ওই সিনেটরকে বরখাস্ত করা উচিত। যে কিনা নিজেদের ভয়াবহ মৃত্যুর জন্য আক্রান্তদেরই দায়ী করেছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় সন্ত্রাসীর গুলিতে মসজিদে প্রার্থনারত ৪৯ জনের মৃত্যুর ঘটনার পরে অ্যানি বলেন, নিউজিল্যান্ডের রাস্তায় রক্তবন্যার সত্যিকারের কারণ হলো বর্তমানের অভিবাসন পরিকল্পনা, যেটার কারণে মুসলিমদের নিউজিল্যান্ডে অভিবাসন নেয়া খুবই সহজ হয়ে গেছে। বিশ্বব্যাপী মুসলিমরা তাদের বিশ্বাসের নামে অনেক হত্যাকাণ্ড চালাচ্ছে।

নিউজিল্যান্ডে ওই হামলা চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।

Tags: অস্ট্রেলিয়াক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডসিনেটর
Previous Post

ক্রাইস্টচার্চ: নিহতদের প্রতি সমমর্মিতার প্রতীক হয়ে উঠেছেন যিনি

Next Post

ক্রাইস্টচার্চ হামলায় হতাহত বাংলাদেশিদের সর্বশেষ তথ্য

Next Post

ক্রাইস্টচার্চ হামলায় হতাহত বাংলাদেশিদের সর্বশেষ তথ্য

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT