চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার প্রতিবাদে ঢাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধন

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
5:30 অপরাহ্ন 25, জানুয়ারি 2018
in শিক্ষা
A A
DU 5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিপীড়নবিরোধী কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তাদের আহত হওয়ার প্রতিবাদে এই মানববন্ধন। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক বলেন: সত্যিকারের সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিল। তাদের বিষয়ে আমরা কিছুই বলবো না। তাদের ওপর ছাত্রলীগের প্রথম দফা হামলার পরে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের প্রতিহত করতে হামলা করা হয়েছে। টার্গেট করে মারা হয়েছে অনেককে, যারা কেউ সন্ত্রাসী না। কিন্তু ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তাদেরকে বহিরাগত বলা হচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা।

বিভাগের মাস্টর্সের শিক্ষার্থী তারেক হাসান বলেন: কথা না বলতে না বলতে আমরা আসলে এতটাই নির্বাক হয়েছি যে, কথা বলার যে বোধশক্তি আমরা সেটা আর পাচ্ছি না। তাই আমরা মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ করছি। নায্য দাবির পক্ষে কথা বলায় আমাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাই আমরা। আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং জড়িতদের বিচার হবে।

গত মঙ্গলবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে সাধারন শিক্ষার্থীসহ বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে ছাত্রলীগের হামলায় উভয় পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

শীতে অনন্য সন্দ্বীপের খেজুরের রস

Next Post

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

Next Post
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-দুদক

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: ক্রিকইনফো

‘কঠিন উইকেটে’ই শ্রীলঙ্কার এমন ব্যাটিং!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT