চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারী ফয়জুরের শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 05, মার্চ 2018
in বাংলাদেশ
A A
জাফর ইকবাল

ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো ফয়জুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পুলিশের পাহারায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফয়জুরকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়ের করা মামলায় সোমবার সিলেটের আদালতে হাজির করা হতে পারে।

পুলিশের হাতে আটক ফয়জুরের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। তবে এদিন সকাল ১১টা থেকে শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে দু’ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

গত শনিবার বিকেলে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই হামলাকারী ফয়জুরকে আটক করা হয়। আটক করা হয় হামলাকারীর বাবা-মা ও চাচাকেও।

Tags: জাফর ইকবালফয়জুর
Previous Post

জিতের ‘সুলতান’-এ দুই ভিলেন তাসকিন ও আশফাক

Next Post

নিধাসে বাংলাদেশের জন্য হাথুরুসিংহের শুভকামনা

Next Post
শ্রীলঙ্কায় টিম হোটেলে  বাংলাদেশ

নিধাসে বাংলাদেশের জন্য হাথুরুসিংহের শুভকামনা

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT