চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবের অভিনয়ে মুগ্ধ ফুয়াদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A
হাবিব

হাবিব

হাবিব আর ফুয়াদ আল মুক্তাদির দুজনই ভালো বন্ধু। দুজনই কাজ করেন গান নিয়ে। নতুন নতুন কাজ নিয়ে তাদের মধ্যে যেমন আলোচনা হয়, তেমনি চলে দীর্ঘ আড্ডা। তারা যেমন সমালোচনা করেন, তেমনি ভালো কাজের ব্যাপারে প্রশংসা করতে এতটুকু কু​ণ্ঠা​ বোধ করেন না। দুজনের মতেই তাদের এই আড্ডা সৃজনশীল কাজে দারুণ ভূমিকা রাখে।

এবার হাবিবের নতুন মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আজ রোববার ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন! বন্ধু, দারুণ অভিনয়!’

গতকাল শনিবার এসেছে হাবিবের নতুন গান ‘মিথ্যে নয়’–এর মিউজিক ভিডিও। পরিচিত হাবিবকে নয়; এ যেন অন্য হাবিব, যাকে দর্শক কখনো দেখেনি।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পোলক, প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘মিথ্যে নয়’ গানের কথা লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব।

জানা গেছে, ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মিউজিক ভিডিওটি।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে স্ত্রী আর সন্তানের সঙ্গে ফুয়াদ আল মুক্তাদির

নিজের সব গানের মিউজিক ভিডিওতে হাবিব নিজেই মডেল হয়েছেন। কিন্তু এবার দর্শক অন্য হাবিবকে দেখছে। হাবিবের ভাষায়, ‘কাজটি ছিল আমার জন্য নতুন চ্যালেঞ্জ। পরিচালক শাহরিয়ার পলক খুব ভালো কাজ করেছেন। তিনিই আমার কাছ থেকে অভিনয়টা বের করেছেন। একটি ছেলে আর একটি মেয়ের গল্প। শেষ পর্যন্ত এই গল্পে ভালোবাসা হারিয়ে যায়।’

কোনো পরিচিত মুখ নয়, হাবিবের নতুন এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নতুন মেয়ে।

মাত্র একদিনে ‘মিথ্যে নয়’ গানের মিউজিক ভিডিওটি দেখা হয়েছে ৪০ হাজার বার। এর আগে ইউটিউবে গানটির টিজার আর লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়।

‘মিথ্যে নয়’ গানের মিউজিক ভিডিও।

https://www.youtube.com/watch?v=L0VJholN430

Tags: হাবিব ওয়াহিদ
Previous Post

মার্কিন মুলুকে এল ক্ল্যাসিকোর অপেক্ষা

Next Post

ইমপ্রেস এর শঙ্খচিলের জন্য ভারতের জিও ফিল্ম ফেয়র অ্যাওয়ার্ড ইস্ট এর সেরা অভিনেতা প্রসেনজিৎ

Next Post

ইমপ্রেস এর শঙ্খচিলের জন্য ভারতের জিও ফিল্ম ফেয়র অ্যাওয়ার্ড ইস্ট এর সেরা অভিনেতা প্রসেনজিৎ

'সুস্থ থাকার জন্য অভিনয় করি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT