চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহে ফোন ধরলেন…

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:58 অপরাহ্ন 11, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে ফোন ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি মেইলের উত্তর দিচ্ছেন না। ফোনও বন্ধ রেখেছেন। আমরা যোগাযোগের চেষ্টা করছি। তার সঙ্গে সরাসরি কথা না হওয়া পর্যন্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন কথার একদিন পরই হাথুরুসিংহের নাগাল পাওয়া গেছে। টাইগারদের কোচের আসন ছাড়তে পদত্যাগপত্র দিয়ে রাখা হাথুরুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে ফলপ্রসূ কোন সমাধান শোনাতে পারেননি।

হেড কোচ হিসেবে হাথুরুসিংহের জায়গায় তাই বিকল্প ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে তাহাহুডা করে কোন সিদ্ধান্ত নেবে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। একই সঙ্গে চলছে হাথুরুকে ফিরিয়ে আনার চেষ্টাও।

শনিবার হাথুরুসিংহের সঙ্গে সিইওর টেলিফোনে যোগাযোগ হওয়ার কথা গণমাধ্যমকে জানান বিসিবি পরিচালক জালাল ইউনুস। দুপক্ষের মধ্যে কী আলাপ-আলোচনা হয়েছে সেটি অবশ্য জানাননি। কোচ ফেরাতে বিসিবির চেষ্টা যে অব্যাহত রয়েছে সেটি অবহিত করেন তিনি।

‘হ্যাঁ, কোচের সঙ্গে আমাদের সিইওর যোগাযোগ হয়েছে। টেলিফোনে তার সঙ্গে আলোচনা হয়েছে। তবে সে জয়েন করবে কি-না সেই বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি। সে যদি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যে আসবে না, তাহলে আমরা নতুন কোচের বিষয়ে চিন্তা করব।’

সেইসঙ্গে ভালমানের কোচ পেতে সময় নেওয়ার কথাও বললেন জালাল ইউনুস, ‘নতুন কোচ নিয়ে তেমন কোন তাড়াহুড়া করব না। কারণ, যাকে আমরা নতুনভাবে নিয়োগ দিতে চাইব সে যেন বাংলাদেশ দলের সঙ্গে মানিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, উপমহাদেশীয় কোচ যদি হয় তাহলে অনেক ভাল হয়। আর তার আগের সময়টাতে আমরা স্থানীয় কোচ দিয়েই চালাতে চেষ্টা করব।’

ভাল কোচের সন্ধান পাওয়া কষ্টসাধ্য সেটি স্মরণ করিয়ে দিয়ে জালাল বলেন,  ‘আমাদের চেষ্টা যেন একটা ভাল কোচ নিয়ে আসতে পারি। তবে ভাল কোচ পাওয়া এত সহজ নয়। হঠাৎ করেই আপনি কোন ভাল কোচ পেয়ে যাবেন না। এখন ভাল মানের ও প্রফেশনাল কোচদের অনেক চাহিদা। যদি আমরা তিন মাসের মধ্যে সেরকম কোন কোচ না পাই, তাহলে কোন স্থানীয় কোচ দিয়ে ব্যবস্থা নিব।’

Tags: চন্ডিকা হাথুরুসিংহে
Previous Post

‘রোহিঙ্গা ইস্যুতে বহুদেশ বাংলাদেশকে সমর্থন দিচ্ছে’

Next Post

ডিআরইউ সাঁতারে দ্বিতীয় চ্যানেল আইয়ের মাসুম

Next Post
চ্যানেল আই অনলাইন মিনি ম্যারাথনে সেরা মাসুমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ সাঁতারে দ্বিতীয় চ্যানেল আইয়ের মাসুম

অপূর্বের গানের ভিডিও, বাংলাদেশি শিল্পী, সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনারের গানের ভিডিওতে ‘বড় ছেলে’ অপূর্ব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT