চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহে আদৌ আসবেন তো?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:56 অপরাহ্ন 16, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে অনুশীলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্ডিকা হাথুুুরুসিংহে (ফাইল ফটো)

ক্রিকেটপাড়ায় কয়েকদিন ধরেই জোর গুঞ্জন, যেকোনো দিন বাংলাদেশে আসবেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোচ আশ্বাস দিয়েছিলেন চলতি মাসের মাঝামাঝি আসবেন। সে কারণেই তার আসার ব্যাপারটি এসেছিল আলোচনায়। হাথুরুসিংহে যে সময় দিয়েছিলেন সেটি পেরিয়ে গেছে বলেই ধরে নিচ্ছে বিসিবি। তবু বিসিবি আশায় আছে, হয়তো আরেকবার আসার তারিখ দিবেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এখনও তার আসার তারিখ নির্ধারিত হয়নি। কবে আসবেন, এটা তাই এখন বলা যাবে না। তারিখ দিলে বোঝা যাবে। এ মাসের মাঝামাঝি সময়ে একটা তারিখ ছিল। আবার তারিখ দিলে বলতে পারব কবে আসছেন।’

পদত্যাগপত্র পাঠিয়ে দিলেও এখনও কাগজে-কলমে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হাথুরুসিংহে। যদিও বা আসেন সেটি বিসিবির সঙ্গে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে চুকিয়ে ফেলতেই। তবে বিসিবি শেষ চেষ্টা চালানোর অপেক্ষায়। বাংলাদেশের সফল এ কোচকে আরও কিছুদিন রেখে দিতেই পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেয়নি বিসিবি। কোচ দেশে এলেই মিলবে সে সুযোগ। এখন দেখার বিসিবি সে সুযোগটা পায় কিনা!

অস্ট্রেলিয়ায় থাকা হাথুরুসিংহে তার নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হচ্ছেন, এমন কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার সে সম্ভাবনা বাড়িয়ে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখর। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সামনের বিশ্বকাপের জন্য আমাদের দলকে প্রস্তুত করতে অবশ্যই আমি হাথুরুসিংহেকে স্বাগত জানাবো। কিন্তু তার সঙ্গে আমাদের কী আলোচনা চলছে, সে বিষয়ে কিছু বলতে চাই না।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোচের থাকা না থাকার বিষয়টি ঝুলে আছে অনেকদিন হল। ব্যাপারটা ঝুলে থাকুক সেটি চান না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ মাধ্যমে বলেছেন, ব্যাপারটি যত দ্রুত সমাধান হবে ততেই দেশের ক্রিকেটের জন্য মঙ্গল।

Tags: চন্ডিকা হাথুরুসিংহে
Previous Post

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষ কি লাজুক? আসল কারণ পুরুষতন্ত্র

Next Post

আইএস জঙ্গিদের পরবর্তী চারণভূমি সৌদি আরব?

Next Post
সৌদি আরবে আইএস জঙ্গিদের পরবর্তী চারণভূমি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএস জঙ্গিদের পরবর্তী চারণভূমি সৌদি আরব?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিলে অপেরা হাউজের পরিকল্পনা দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিরঝিলে এবার অপেরা হাউজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT