চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুকে ‘মুক্তি’ দিতে বিসিবিকে শ্রীলঙ্কার অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 22, নভেম্বর 2017
in স্পোর্টস
A A

‘কোন সন্দেহ নেই যে হাথুরুই আমাদের জন্য সবচেয়ে যোগ্য কোচ। আমাদের ছোট-বড় সবরকম লক্ষ্য পূরণে তিনিই সেরা।’

কথাটা শ্রীলঙ্কা ক্রিকেটের অভিভাবক থিলাঙ্গা সুমাথিপালার। বাংলাদেশ দলের কোচের পদ ছাড়তে পদত্যাগপত্র দেয়া চণ্ডিকা হাথুরুসিংহেকে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এমন ভাষাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে চিঠি পাঠিয়েছেন লঙ্কান বোর্ড প্রধান।

ক্রিকইনফো জানাচ্ছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাবেক না হওয়া বাংলাদেশ দলের কোচকে যেন কোন ঝামেলা ছাড়াই শ্রীলঙ্কার পাওয়া সম্ভব হয়, বিসিবিকে দেয়া চিঠিতে একরকমভাবে সেই অনুরোধই করেছেন সুমাথিপালা।

পথ হারা শ্রীলঙ্কাকে পথে ফেরাতে এমুহূর্তে হাথুরুসিংহের চেয়ে আর কাউকেই যোগ্য ভাবছে না শ্রীলঙ্কা। তাই মাশরাফী-সাকিবদের কোচকে পেতে যেকোনো মূল্যে মরিয়া লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এতদিন আড়ালে আবডালে হাথুরুর ব্যাপারে আগ্রহ দেখালেও এবার প্রকাশ্যেই মন্তব্য করলেন লঙ্কান ক্রিকেটের অভিভাবক।

পদত্যাগপত্র পাঠিয়ে দিলেও হাথুরুসিংহে এখনও কাগজে-কলমে বাংলাদেশ ক্রিকেট দলেরই হেড কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে চুকিয়ে ফেলতে চলতি সপ্তাহেই বাংলাদেশে আসার কথা তার। সেটির আগে বিসিবি প্রধানকে শ্রীলঙ্কান বোর্ড প্রধানের এমন চিঠি পাঠানো স্পষ্ট করে যে, হাথুরুকে পাওয়ার ব্যাপারে লঙ্কানরা চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে।

নিয়োগের বিষয়কে সামনে রেখে হাথুরুর আইনজীবীকে চুক্তির একটি খসড়াও পাঠিয়ে দিয়েছে এসএলসি। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ধাপের প্রস্তাবের প্রস্তুতিও নিচ্ছে লঙ্কান বোর্ড। তাতে হাথুরুকে পাওয়ার পথে যাতে বিসিবির পক্ষ থেকে কোন জটিলতা সৃষ্টি না হয় সেজন্যই নাজমুল হাসানকে চিঠি সুমাথিপালার।

‘আমি ব্যক্তিগতভাবে নাজমুল হাসানকে চিঠি পাঠিয়েছি। হাথুরুর ব্যাপারে আমাদের আগ্রহের কথা জানিয়েছি। বোর্ডের নির্বাহী কমিটির সবাই একবাক্যে মেনে নিয়েছে যে, হাথুরুই আমাদের জন্য একমাত্র যোগ্য। আমরা তাকে আমাদের বোর্ডে আনতে চাই। আর সেটা যেন হয় সর্বোচ্চ পেশাদারিত্ব এবং স্বচ্ছতা মেনেই।’ মন্তব্য সুমাথিপালার।

হাথুরুর বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগের বিষয়টি সামনে আসে সপ্তাহ দুই আগে। পদত্যাগপত্র পাঠিয়ে সাউথ আফ্রিকা সফর শেষে ওখান থেকেই অস্ট্রেলিয়া যেয়ে চুপ করে থাকেন তিনি। বিসিবি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরুতে নাগাল পায়নি। পরে কথা হলেও বোর্ড ফলপ্রসূ কিছু ফল আনতে পারেনি। একই সময় থেকে খবর আসতে থাকে, শ্রীলঙ্কার চলতি ভারত সফর শেষেই ম্যাথুজদের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হাথুরু।

এখন পর্যন্ত যা পদক্ষেপ, তাতে হাথুরুর জন্য মরিয়া চেষ্টা না করার পক্ষেই বিসিবি কর্তারা। বোর্ড অবশ্য এটাও চাচ্ছে, শ্রীলঙ্কা দলের আসন্ন বাংলাদেশ সফরের সময় পর্যন্ত যেন কোচ থাকেন তিনি। আর ব্যাত্যয় ঘটলে অন্তর্বর্তী কোচ হিসেবে দেশিয় কাউকে দিয়ে কাজ চালানোর ইচ্ছাও জানিয়ে রেখেছে বিসিবি।

এসএলসির প্রকাশ্য চেষ্টার পর এখন অন্তর্বর্তীর পথেই হাঁটতে হতে পারে। সেটা হলে বাংলাদেশের বিপক্ষেই শ্রীলঙ্কার ডাগআউটে অভিষেক হতে পারে হাথুরুসিংহের!

Tags: শ্রীলঙ্কা
Previous Post

চলচ্চিত্রে কে বিড়াল, কে লেজ?

Next Post

অ্যাশেজ দেখতে পায়ে হেঁটে ২২ দেশ ঘুরে!

Next Post
পায়ে হাঁটা করে ২২ দেশ ঘুরে অ্যাশেজ দেখার অভিজ্ঞতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ দেখতে পায়ে হেঁটে ২২ দেশ ঘুরে!

চ্যাম্পিয়নশিপের ম্যাচে বার্সেলোনা ও জুভেন্টাসের খেলোয়াড়রা একে অপরের সাথে আলাপ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ষোলোতে বার্সা, দৌড়ে জুভেন্টাসও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT