চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতে-পায়ে খেলিছো, এই বিশ্বলয়ে

জাওয়াদ হোসাইন by জাওয়াদ হোসাইন
6:48 অপরাহ্ন 26, নভেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনা ফুটবল ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিয়াশি’র মেক্সিকো বিশ্বকাপ। অদ্ভুত এক জাদুকরের দেখা পেলো ফুটবল বিশ্ব। যার পায়ে পায়ে জাদুর ছাপ। অবশ্য পায়ের জাদু একটু আগ বাড়িয়ে হাতের জাদুতেও পরিণত হয়েছিল! যিনি একাই টেনে নিলেন দলকে, একাই রাঙিয়ে দিলেন সেই মহারণকে, নাম তার ডিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টাইন দলকে এনে দিয়েছিলেন দ্বিতীয়, আর নিজেকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। ম্যারাডোনা, আর্জেন্টাইন ফুটবলের এক কিংবদন্তির কথা। আমার নিজের ফুটবল বুঝতে শুরু করার প্রথম পাঠ ছিল পেলে-ম্যারাডোনার নাম। ফুটবলে তর্ক বলতেই ‘ঈশ্বরের হাত’।

খেলার যদিও আগা-মাথা কিছুই বুঝি না। কিন্তু স্বভাবদোষে বাঙালির যা হয়, সেটা আমারও হল। ম্যারাডোনা হাতে গোল দিয়েছেন, চুরি করেছেন, আর কালো মানিক পেলে সেরা- এ দুটো লাইনই ছিল তর্কের মূল ও সর্বশেষ কথা। সে এক অসাধারণ অনুভূতি!

সেই তর্কের হয়ত অবসান ঘটবে কোনো এক কালে। কিন্তু যে এই তর্কের জন্ম দিয়েছেন তার অবসান ঘটবে না কখনো। সেই বাম হাত তার ভক্ত, রাইভালদের মনেই রয়ে যাবে। ‘ফুঁ’ বলতেই তার নাম যে চলে আসবে। বিজ্ঞানীরা বলে থাকেন একেকটি নক্ষত্রের বয়স মিলিয়ন-বিলিয়ন বছরের। তাই বুঝি ম্যারাডোনা নামের এই নক্ষত্র ভক্তকুলের মনে চিরকালের পথটাই বেছে নিলেন।

‘আমায় একটা বল দাও, যেকোনো জায়গায় দেখিয়ে দেবো আমি কী পারি!’ ম্যারাডোনা এই উক্তিটির জন্যই হয়ত ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেছিলেন। রবি ঠাকুরের কবিতার আদলে যদি বলি- সার্থক আর্জেন্টিনা তোমার, জন্মেছিলেন তিনি তোমার দেশে, সার্থক জনম, ফুটবল, তোমায় ভালোবেসে।

চার-চারটি বিশ্বকাপ খেলা এই তারকা ‘ক্যাপ্টেন’ হিসেবে দলকে দুইবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিয়ে যান। নাপোলির হয়ে ২বার সিরি আ ট্রফি জেতেন। বার্সেলোনার হয়েও মাঠ মাতান তিনি। তবে তার সার্থকতার অনেকটা মলিন হয়ে যায় ভাগ্যের চক্রে মাদক নেশার জগতে।

খেয়াল করে দেখলাম, তিনি যখনই তার আদর্শগত সংগ্রাম, পেশাগত কমিটমেন্ট এবং সাধনার স্থান ‘প্রিয় ফুটবল মাঠ’ থেকে সরে গেলেন, তখনই ঘটল বিপত্তি। অর্থাৎ, সমাজ ও দেশের স্বার্থের জন্য যখন তিনি মাঠজুড়ে লড়তেন, তখন তিনি নিজের সর্বোচ্চ উজাড় করে দিতেন। সেই তিনি ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত মোহ এবং ব্যক্তিগত অভ্যাসকেই মুখ্য করলেন! তখন মাদকের চোরাবালিতেই ডুবে যেতে হল তাকে। প্রকৃতির অমোঘ শাস্তি, কারেই যেন রেহাই নেই, হোক না সে ফুটবলের ঈশ্বর।

’৯৪ বিশ্বকাপের মাঝপথেই ডোপ টেস্টে পজিটিভ আসায় বাড়ির পথ ধরেন এই কিংবদন্তি। ক্রমে ক্রমে নিস্তেজ এক শরীরে পরিণত হলের। তার মনটি ছিল যৌবনে টইটুম্বুর, কিন্তু শরীর ছিল বার্ধক্যে জর্জরিত। ’৯৭তে পেশাদার খেলা থেকে ভঙ্গুর শরীর নিয়ে ৩৭ বছর বয়সে অবসর নেন। ফুটবল ছিল তার কাছে শিশুর হাতের সরল খেলনার মতো। বাঁ-পায়ে ফুটবলটাকে ঠিক ততটাই সাবলীল আর নৈপুণ্যের সাথে নিয়ন্ত্রণ করতেন। দেখে মনে হতো যে তিনি জেতার জন্য নয়, খেলার জন্যই খেলছেন।

তাই যখনই তিনি জিততেন, করতালিতে মেতে উঠত ফুটবলপ্রেমীরা, হারলে সেই একইভাবে অশ্রুসিক্ত হতো আলবিসেলেস্তেদের দেশ থেকে মামুনুল-জামাল ভূঁইয়াদের দেশ পর্যন্ত।

সফল মহানায়কদেরও ব্যর্থতার চোরাবালিতে পা হড়কে যায়, পঁচা শামুকে পা কাটে। সেই শিক্ষাটুকুই যেন দিয়ে গেলেন ম্যারাডোনা। তার ইচ্ছেশক্তি ছিল, কিন্তু প্রতিজ্ঞার জোরে খামতি ছিল। বারংবার চেষ্টা করেও সরতে পারেননি। মৃত্যুকে আলিঙ্গন করার তাড়নাটাই যেন ছিল বেশি। করোনাময়ী এবছর রথী-মহারথীদের প্রয়াণ দিবসে পরিণত করছে। বছরটা যেন সৃষ্টিকর্তা যমদূতকেই উৎসর্গ করেছেন।

২০১৬ সালের ২৫শে নভেম্বর কিউবার প্রেসিডেন্ট, ম্যারাডোনার চিরবন্ধু ফিদেল চলে গেলেন। ২৫ নভেম্বর তারিখে ফিদেল কি তাকে এতই ডেকেছিলেন যে, বন্ধুকে সাড়া দিতে হল ঠিক তার প্রস্থানের দিনেই! পুরো পৃথিবীর ফুটবলামোদীর কাছে বিস্ময়কর এক শোকের তারিখ হয়ে রইল ২৫শে নভেম্বর। ফিদেল আর ম্যারাডোনাকে স্মরণ করতে আলাদা আলাদা ছবির কী দরকার?

এক ফ্রেমের ছবি ও এক তারিখেই শোকসভা রচনা করে ম্যারাডোনা যেন স্বর্গের দুয়ারে ফিদেলকে বলছে রবীন্দ্রনাথের সুরে- ‘খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর বাহিরে আমায় দাঁড়ায়ে/ দাও সাড়া দাও, এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায়ে।’

ফেসবুকে গতকাল এক নিরশ্বরবাদী (কিন্তু ফুটবল ঈশ্বরভক্ত) লিখেছেন, ‘ঈশ্বর’, তুমি একটু পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দাও, ‘ফুটবলের ঈশ্বর’ তোমার দিকে তার হাত বাড়িয়ে দিয়েছেন! উনাকে তুলে নাও স্বর্গে..।

সত্যিই, ম্যারাডোনা যেন সেই বাম হাত উঁচু করে তুলেছেন, আর স্বর্গ থেকে তার ঈশ্বর তার দিকে হাত বাড়িয়ে বরণ করে নিচ্ছেন। ফুটবলকে বলা হয় পদব্রজের (পায়ের খেলা) জাদু। পায়ে পায়ে ফুটবল খেলে তিনি সুনাম কুড়িয়েছেন, তবে একধাপ এগিয়ে ‘হাতে’ খেলেও কুড়িয়েছেন সমালোচনা।

হাতে-পায়ের এই অভিনব খেলোয়াড়কেও শেষ গন্তব্যে যেতে হল। যমদূত ‘বিপদ’ আকারে এসেছে, তাই কোনো ‘অজুহাত’ই টিকল না এই মাটির পৃথিবীতে। মরণ ঘনিয়ে এলে এই মাটির পৃথিবীতে যত বড় যে-ই হোক, ডান হাত, বামহাত বা কোনো ‘অজুহাত’ই আর খাটে না। যদি ডাক আসে, তখন হাতে-পায়ে ধরলেও কাজ হয় কি? বিদায়, ম্যারাডোনা, চলে গিয়েও তুমি রয়ে যাবে অন্তরে অন্তরে! তোমার দিকে চেয়ে আজ শুধু গাইবো নজরুলের সুরে ‘খেলিছো এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে..।’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনানাপোলি
Previous Post

ইতিহাস মনে রাখবে তার অমর কীর্তি

Next Post

নারী নির্যাতন রোধে শিশুদের নৈতিক শিক্ষা বাড়াতে হবে: আসাদুজ্জামান নূর

Next Post
বিশেষজ্ঞ ও বক্তাদের ভার্চুয়াল আলোচনা সভা, নারী নির্যাতন রোধে শিশুদের নৈতিক শিক্ষা গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্যাতন রোধে শিশুদের নৈতিক শিক্ষা বাড়াতে হবে: আসাদুজ্জামান নূর

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT