চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
8:50 পূর্বাহ্ন 14, এপ্রিল 2017
in শিল্প সাহিত্য
A A

বৈশাখের কথা মনে আসলেই দুটি বিষয় চোখে ভেসে ওঠে। আর তা হলো-গ্রামাঞ্চলে বৈশাখ মানে বৈশাখী মেলা এবং রাজধানীতে বৈশাখ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। গতকাল বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা এবং চারুকলা অনুষদের এবারের বৈশাখী আয়োজনের নানা দিক নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন নেসার হোসেনের সঙ্গে।

মঙ্গল শোভাযাত্রার শুরুটা ‍নিয়ে কিছু বলুন।

মঙ্গল শোভাযাত্রার শুরুটা হয় মূলত ১৯৮৯ সালে। স্বৈরাচার এরশাদ সরকারের পতনকে কেন্দ্র করে এর সূত্রপাত। আসলে এই সময়ে জনগনের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, অমঙ্গলকে দূর করার প্রত্যয় থেকেই এর সূচনা।

এবার মঙ্গল শোভাযাত্রার মূল বিষয় কী?

শোভাযাত্রার মূল বিষয় আসলে একটাই। তা হলো সকল অমঙ্গলকে দূর করে, মঙ্গলকে আহ্বান জানানো। ‘মঙ্গল আলোকে সত্য সুন্দর’, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গানের মাধ্যমে যা বলতে চেয়েছেন, আমরা বাস্তবে তাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

মঙ্গল শোভাযাত্রায় আপনারা কী কী ফুটিয়ে তুলবেন?

হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি। এর মধ্যে লোকশিল্প এবং সমসাময়িক বিষয়ও থাকে। গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ক্ষেত্রে ঘাতকের দানবাকৃতি মূর্তি এবং বাংলাদেশের সমুদ্রসীমা জয়ে সমুদ্রের নৌযানকে ফুটিয়ে তুলেছি। থাকছে ময়মনসিংহ অঞ্চলের ট্যাপা পুতুল, নর-নারী ও শিশুর ভঙ্গি, অসংখ্য ফুল এবং পাখি যা আনন্দের প্রতীক।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কেমন হয়েছে?

খুবই ভালো। গত কয়েক দিন যাবৎ আমার ছেলেমেয়েরা কাজ করে যাচ্ছে। আশা করছি নির্দিষ্ট সময়ের আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারব।

মঙ্গল শোভাযাত্রায় নববর্ষের সূর্যকে কীভাবে ফুটিয়ে তুলবেন?

আসলে সূর্য হবে নববর্ষের মঙ্গলময় সূর্য। যার অর্ধেকটা উজ্বল থাকবে। যা হবে তারুণ্যের প্রতীক। বাকিটা অন্ধকার থাকবে, যা ‍দিয়ে ক্রান্তিকাল বোঝানো হবে। আর উজ্বল অংশের স্পর্শেই অন্ধকার দূর হবে।

১৪২৪ সালের অর্থাৎ এবারের মঙ্গল শোভাযাত্রা কখন শুরু হবে ?

মুল শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায় যা চারুকলা অনুষদ থেকে বের হবে। নেতৃত্ব দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলুন।

সব কিছুই হবে কঠোর নিরাপত্তার মধ্যে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ঠ সহযোগিতা করছে। তাদের প্রতি আমাদেরও আস্থা রয়েছে।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা তো ‘স্পর্শাতীত বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’র মধ্যে অন্যতম। এ ব্যাপারে আপনার অনুভূতি কি?

অনুভূতি অবশ্যই আনন্দদায়ক। এ ব্যাপারে আমাদের সকল প্রচেষ্টা সফল হয়েছে। এটা আমাদের জন্য গর্বেরও।

ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

Previous Post

তারকাদের বৈশাখ উদযাপন

Next Post

গানে গানে ছায়ানটের বর্ষবরণ

Next Post
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান
(ছবি : সংগৃহীত)

গানে গানে ছায়ানটের বর্ষবরণ

মন্ত্রীর হাতে রঙতুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT