চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজার কোটি টাকা নেই, সামর্থ্যের মধ্যে মানুষের পাশে আছি: ববি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 06, এপ্রিল 2020
in বিনোদন
A A
ববি মানুষের পাশে আছেন, সামর্থ্যের মধ্যে সাহায্য প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার তো হাজার কোটি টাকা নেই, সামর্থ্যের মধ্যে যেভাবে যতটুকু পারছি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে অবশ্যই হাজারও মানুষের পাশে থাকার চেষ্টা করতাম।’

বলছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে তিনি বসে নেই। নিজে সচেতন থাকছেন, পাশাপাশি নিজের সামর্থ্যের মধ্যে অসচ্ছল মানুষদের সহায়তা করছেন।

গত তিন চারদিনে রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, মগবাজার, কমলাপুর রেলস্টেশন অঞ্চলসহ রাস্তায় ঘুমানো মানুষদের কাছে গিয়ে ঘুরে ঘুরে ‘রাজত্ব’ ছবির এ নায়িকা নিত্য প্রয়োজনীয় সামগ্র্য বিতরণ করছেন।

চ্যানেল আই অনলাইনকে ববি বলেন, ওইসব এলাকায় একবার দিয়ে শেষ করা যায়না। মনে হয় আরও যদি পারতাম! কদিনে আড়াই শতাধিক মানুষের হাতে এ দুর্যোগময় অবস্থায় বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় খাবারগুলো দিয়েছি।

রবিবার (৫ এপ্রিল) ছিল চিত্রনায়িকা ববির বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। তার দাদার বাড়ি জামালপুর সদরে। ইচ্ছে থাকার পরেও লকডাউনের কারণে যেতে পারেননি ববি।

তিনি বললেন, দেশের এ অবস্থায় বাবার জন্য দোয়া মাহফিল করতে পারিনি। এখন খেয়ে পরে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে আমাদের জামালপুরে স্থানীয় কিছু নিম্নবিত্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়েছি।

ববি বলেন, বাবা বেঁচে থাকলে হয়তো আরও বেশি সাহায্য করতেন। তাকে অনুসরণ করে আমিও চেষ্টা করছি। এই সময়ে আমার আরও কিছু প্ল্যান আছে। আমি আমার মতো করে যাওয়ার চেষ্টা করছি। ঢাকায় আয়োজন করে কিছু করছি না। তবে জামালপুরে বাবার মৃত্যুবার্ষিকীতে আয়োজন করে মাদ্রাসা, এতিমখানায় কিছু সাহায্যের চেষ্টা করেছি। ওই যে বললাম, আমার তো হাজার কোটি টাকা নেই, সামর্থ্যের মধ্যে যতটুকু যেভাবে পারছি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

করোনার মধ্যে সবকিছুই স্থগিত। মানুষের বিপদে পাশে থাকার পাশাপাশি ববির দিন কাটছে নিজের বাসাতেই। তিনি বললেন, আমাদের বাসায় আইন ছিল নিয়মিত নামাজ আদায় করতে হবে। নইলে খাওয়া পাবা না! কিন্তু কাজের জন্য হয়তো সময়মত করতে পারতাম না। এখন সময়মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি।

তিনি বলেন, নিজেকে সময় দেই। বাসায় শারীরিক ফিটনেসের অনুশীলন করি। মা আর বোন অস্ট্রেলিয়াতে আছে। তাদের সাথে কথা বলি। আসলে বাইরে না গেলেও বাসাতেও কাজ কিন্তু কম না।

Tags: অসচ্ছলকরোনাকরোনাভাইরাসচিত্রনায়িকাত্রাণববিমানুষরাজধানীলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: জেদ্দায় কর্মহীনদের সহায়তায় আওয়ামী পরিষদ

Next Post

মধ্যবিত্ত: করোনায় বিলুপ্ত হবার ঝুঁকিতে আছেন যারা

Next Post
বাজারে মানুষের ভিড়, কেনাকাটা ও চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যবিত্ত: করোনায় বিলুপ্ত হবার ঝুঁকিতে আছেন যারা

নারীর উপর নির্যাতনের প্রতিবাদে একজন মহিলার আতঙ্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার লকডাউনের মধ্যে বেড়ে গেছে নারী নির্যাতন: জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT