চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারো কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতিতে সারা দেশের শিল্পীরা

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
3:05 অপরাহ্ন 11, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

এ বছরও হাজারো কন্ঠে বাংলা নববর্ষ ১৪২৩ সালকে বরণ করে নেবে সুরের ধারা ও চ্যানেল আই। পহেলা বৈশাখের আগের দিন পুরোনো বছরকে বিদায় জানাতে চৈত্র সংক্রান্তির আয়োজন করেছে সুরের ধারা। চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চমবারের মতো হতে যাচ্ছে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন। দেশীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে সুরের ধারা ও চ্যানেল আইয়ের এই প্রয়াসের প্রস্তুতিও চলছে জোরেসোরে।

হাজার কণ্ঠে বর্ষবরণ আয়োজনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে সারাদেশ থেকে আসা চলছে শিল্পীরা। গান, নাচ ও নাট্যাভিনয়ের প্রস্তুতি চলছে রাজধানির লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।

আয়োজনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন এ বছরের আয়োজন সম্পর্কে।

সুরের ধারার পরিচালক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমরা ২০১১ সালে যখন প্রথম রবীন্দ্র সার্ধশত বর্ষে অনুষ্ঠানটি করলাম, তখন আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছিলো। কিন্তু আমাদের উৎসাহ দিয়েছে চ্যানেল আই। কারণ এটি আর্থিক, লোকবল এবং আয়োজন – সবদিক থেকেই অনেক বড় একটি অনুষ্ঠান।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এ প্রসঙ্গে বলেন, সুরের ধারা, চ্যানেল আই ও ইউনিলিভার – সবার সমর্থন যেভাবে আসে আয়োজনটির জন্য, সেটি একটি সমষ্টিগত প্রয়াস। তবে আগে আয়োজনের বিষয়টি আগে সীমাবদ্ধ ছিলো একটি জায়গায়। এখন প্রযুক্তির উন্নয়নের ফলে টেলিভিশন চ্যানেলগুলো বিশ্বজুড়ে দেখা যায় বলে সবাই এটি উপভোগ করতে পারে। বিশেষ করে প্রবাসীদের জন্য এটি অনেক বড় একটি উৎসব বলে মনে করেন তিনি।

গত দুই বছরের মতো এবারও চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এ বছর সানসিল্কের ব্যানারে হবে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজন। বাঙ্গালি ভাষাভাষীদের সুরের ধারা ও চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজনে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

ইউনিলিভার বাংলাদেশ লি.-এর ব্র্যান্ড বিল্ডিং ম্যানেজার জাভেদ আখতার বলেন, সানসিল্ক এমন একটি ব্র্যান্ড যা এখন মানুষের ঘরে ঘরে পাওয়া যায়। বর্ষবরণ যেহেতু বাঙ্গালির ঐতিহ্য ও স্বকীয়তার একটি অংশ, সেহেতু এর সঙ্গে যুক্ত হয়ে ব্র্যান্ডটিকে সামনে সবার কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছে ইউনিলিভার।

দেশ-মাটি ও মানুষের ঐতিহ্যকে তুলে ধরে শান্তির বার্তা ছড়ানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে সুরের ধারা ও চ্যানেল আই।

Tags: চ্যানেল আইবর্ষবরণ ২০১৬সুরের ধারা
Previous Post

দল পাল্টে নর্থ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তা সাউথ কোরিয়ায়

Next Post

সরকারীভাবে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ছে

Next Post

সরকারীভাবে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ছে

নাজিমউদ্দিনের বন্ধুসহ ২৫ জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT