চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম হাতছাড়া নীড়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 01, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের যুব চেস খেলোয়াড় মনোযোগ দিয়ে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেজ (গ্র্যান্ডমাস্টার-বি) দাবা টুর্নামেন্টে দারুণ সম্ভাবনা জাগিয়েও প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করতে পারেননি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। শেষ রাউন্ডে জিততে পারলেই কাঙ্ক্ষিত নর্ম নিশ্চিত হতো, কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে স্লোভেনিয়ার গ্র্যান্ডমাস্টার ফিলিপ হারিংয়ের কাছে পরাজিত হন তিনি।

টুর্নামেন্টজুড়ে নীড় ছিলেন দুর্দান্ত ছন্দে। তিনজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আলোচনায় আসেন তিনি। অষ্টম রাউন্ড পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখে জিএম নর্ম পাওয়ার জোরালো সম্ভাবনাও তৈরি করেছিলেন। তবে শেষ ম্যাচের হারে সেই স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল।

যদিও নর্ম অর্জন করা হয়নি, তবু টুর্নামেন্ট থেকে ১৪ ফিদে রেটিং পয়েন্ট যোগ হয়েছে নীড়ের ঝুলিতে, যা ভবিষ্যতে তার গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য একজন দাবাড়ুকে তিনটি জিএম নর্মের পাশাপাশি ফিদের লাইভ বা অফিসিয়াল রেটিং ২৫০০-এ উন্নীত করতে হয়। বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদের ঝুলিতে রয়েছে দুটি জিএম নর্ম। অন্যদিকে, নীড়ও এর আগেও কয়েকবার নর্মের খুব কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত সফল হতে পারেননি।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জন করে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আইএম হওয়ার কৃতিত্ব গড়েছিলেন মনন রেজা নীড়। এবারও প্রথম জিএম নর্মের খুব কাছে পৌঁছেও শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছে তাকে।

Tags: দাবানীড়লিড স্পোর্টসহাঙ্গেরি
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

Next Post

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

Next Post
জনসমাগমে প্রতিবাদী মানুষ, শহরের কেন্দ্রে সমাবেশ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

পর্যটকবাহী বিমান বিধ্বস্তের পর উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT